রাজ্য

শুভেন্দুর বিষয়ে মমতাকে চিঠি রাজ্যপালের, ” দেখুন আপনার সতীর্থ কি বলছেন”, ধনখড়

বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি রাজ্যপালকে বলেন, তার আশঙ্কা রয়েছে যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে তার এবং তার অনুগামী। রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা করেন তিনি।

রাত পেরতেই শুভেন্দুর চিঠি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন রাজ্যপাল। সেই চিঠিতে তিনি বলেছেন, তার প্রধান কথা হল, “আপনার দীর্ঘদিনের সতীর্থ প্রকাশ করেছেন এই ধরণের আশঙ্কা। আশঙ্কাকে গুরুত্ব দিয়ে শুদ্ধিকরণ প্রয়োজন প্রশাসনিক। যাতে সাংবিধানিক ব্যবস্থা এবং আইনের শাসন কায়েম থাকে।”

তিনি চিঠিতে আরও বলেছেন,” রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রতিপক্ষকে ফৌজদারি মামলায় জেরবার করা হলে তা শুধু অপরাধ নয়, তা অসাংবিধানিক এবং গণতন্ত্রের জন্য লজ্জারও।” অর্থাৎ এই ধরণের মামলা যত হয়েছে সবই মাইক্রো ম্যানেজ করে শুধরানো বলে জানিয়েছেন রাজ্যপাল।

রাজনৈতিক রিবোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এখানে নতুন নয়। অতীতে বাম জামানায় মহাকরণের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হত। এখনও সমান ভাবে চলছে ট্র্যাডিশন। বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছেন,”এই ব্যাপারে তো মাইলফলক হয়ে রয়েছে সেই ১৬ সালের ভোট পর্ব। মামলা দায়ের করা হয়েছিল তৃণমূল কর্মী খুলের জন্য। মানস তারপর তৃণমূলে যান। মামলা তারপর মিলিয়ে যায় হাওয়ায়। তার স্ত্রী গীতা দেবী হয়েছেন তৃণমূলের বিধায়ক।

শুধু তিনিই না, একই কথা শোনা গিয়েছে সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী সহ,মুকুল রায় সহ বহু নেতার মুখেই। এইবার সেই তালিকায় জুড়েছে শুভেন্দু অধিকারীর নামও। চিঠিতে এইদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন,” আমার কাছে খবর আসছে রাজনৈতিক উদ্দেশ্য থেকে থানায় থানায় ওসি, আইসি বদল করা হচ্ছে । এই প্রবণতা তো সাংঘাতিক।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026