রাজ্য

অবসরপ্রাপ্ত IPS আধিকারিক দিয়ে তৃণমূল প্রশাসনিক রাজনীতিকরণ করছে, ১৯ জনের তালিকা প্রকাশ করে টুইট রাজ্যপালের

রাজ্য রাজনীতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন প্রতিনিয়ত হয়ে গেছে। রাজ্যের অরাজকতার বিরুদ্ধে সুর তুলতে যেমন সুযোগ ছাড়েন না রাজ্যপাল ঠিক উল্টোদিকে শাসকদল রাজ্যপালের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করে। এবারও রাজ্যপাল ফের টুইট করে কাঠ গড়ায় তুললেন রাজ্য সরকারকে। তিনি জানিয়েছেন রাজ্য সরকার প্রশাসনের রাজনীতিকরণ করছে। রাজ্য সরকারের প্রশাসনিক দপ্তর কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করার কথা না। কিন্তু রাজ্য সরকার নিজেদের প্রভাব বজায় রাখতে অবসরপ্রাপ্ত IPS আধিকারিকদের পুনঃনিয়োগ করছে বলে দাবি রাজ্যপালের।

এদিন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর ফের রাজ্য সরকারের সাথে টুইট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তিনি গতকাল টুইটে কি তালিকা প্রকাশ করে দাবি করেছেন, রাজ্য সরকার তার নিজের রাজনৈতিক প্রভাব বজায় রাখতে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিকদের পুনঃনিয়োগ করছে। তৃণমূল সরকার নিজেদের সুবিধার জন্য এ কাজ করছে বলে অভিযোগ রাজ্যপালের। এর ফলে নতুন আইপিএস অফিসাররা কাজ করার সুযোগ পাচ্ছেন না। রাজ্যপাল এদিন টুইটে অবসরপ্রাপ্ত ১৯ জন আইপিএস আধিকারিক এর নাম ও পদমর্যাদা প্রকাশ করেছেন।

রাজ্যপাল বলেছেন প্রশাসনের রাজনীতিকরণ করছে তৃণমূল সরকার। তার প্রকাশিত তালিকায় সবার উপরে আছেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা রিনা মিত্র। এই তালিকার মধ্যে বেশির ভাগ ১৯৮৫ সালের আইপিএস ব্যাচের প্রাধান্য দেখা গেছে। রাজ্যপাল সব জানিয়ে দিয়েছেন এই প্রবণতা গণতন্ত্রের কাছে প্রবল চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে।

রাজ্যপাল টুইট করার সাথে সাথে দাবি করেছেন রাজ্যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে পুরোপুরি। আর তার প্রমাণ এই প্রতিনিয়ত টুইট করে শাসকদলকে কাঠগড়ায় তোলেন তিনি। অন্যদিকে তৃণমূল রাজ্যপালের টুইটের পাল্টা জবাব দিয়ে বলেছে, “রাজ্যপাল রাজ্য প্রশাসন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে তার এক্তিআরের বহির্ভূত কাজ করছে। দিল্লির প্রভুদের নজরে আসতে এরকম লাগাতার করে যাচ্ছেন তিনি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026