করোনা পরিস্থিতিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের ছোট বড় সকল শিল্প। আর এবার গাড়ি শিল্পকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ নিতে পারেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, পীযূষ গয়াল ও প্রকাশ জাভড়েকর। সোসাইটি অব ইন্ডিয়ার অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সএর ৬০ তম বার্ষিক সম্মেলন ঘোষণা করা হয়, গাড়ি শিল্পের মালিকদের স্বস্তি দিতে আগামী দিনে কমানো হতে পারে পণ্য ও পরিষেবা কর।
কেন্দ্রীয় ভারী ও রাষ্ট্রায়ত্ত শিল্প মন্ত্রী প্রকাশ জাভড়েকর গাড়ি শিল্পের মালিকদের সঙ্গে অনলাইন মিটিং সারেন। তিনি জানান, “অবিলম্বে বাজারে চাহিদা বাড়াতে হবে। জিএসটি কাউন্সিল শীঘ্রই আলোচনা করবে, বিভিন্ন শিল্পকে ছাড় দিলে রাজস্ব কী পরিমাণে কমতে পারে। আমি আশা করি আপনারা ভাল খবর পাবেন। জিএসটি কাউন্সিল সব ধরনের গাড়িতে ১০ শতাংশ জিএসটি ছাড় দিতে পারে”।
অতিমহামারীর ধাক্কায় ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের অর্থনীতি। অর্থনীতি সচল রাখার জন্য এক এক করে খুলছে দোকান, বাজার, শপিং মল এবং রেস্তোরা। কিন্তু তাও বিগত ছয় মাসে দেশের অর্থনীতি যেভাবে খারাপ পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে তাতে আপাতত ক্ষতির সম্মুখীন দেশের সাধারন নাগরিকরা। চাকরি হারিয়েছে বহু মানুষ তাও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আর এর মাঝেই অনেকাংশে সংকুচিত হয়েছে গাড়ির বাজার।
সেনসেক্স পড়েছে ১.৬৬ শতাংশ, সেদিন গাড়ি শিল্পের সূচক পড়েছে মাত্র ০.৬১ শতাংশ। ভারতে ২০১৯-২০ সালের আর্থিক বছরে ২৭ লক্ষ গাড়ি ও ইউটিলিটি ভেহিকল বিক্রি হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের বিক্রির হার অনেকটাই কম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…