নিউজ

এবার কাজে ফেরার পালা! কর্মস্থলে ফিরে চলেছে পরিযায়ী শ্রমিকরা

কলকাতা: দীর্ঘ সময় ধরে লকডাউন চলায় বাড়ি ফিরে এসেছিল পরিযায়ী শ্রমিকরা। তবে সেই ফিরে আসার পথ খুব একটা সহজ ছিল না। লকডাউন ঘোষণা হওয়ার পরেও দীর্ঘদিন ধরে কর্মস্থলে পড়ে থাকতে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। অবশেষে শ্রমিক স্পেশাল ট্রেন এবং বাসে করে তারা ঘরে ফেরে। অনেকে আবার বাড়ি ফিরতে গিয়ে মাঝপথেই মৃত্যুকে বরণ করে নেয়। তবে এবার ঘর ছেড়ে কাজে ফেরার পালা। ‘আনলক ফোর’ শুরু হয়েছে। আর ‘আনলক ফোর’ শুরু হতেই একে একে কর্মস্থলে ফিরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।

ইতিমধ্যেই হুগলি, ডানকুনি থেকে অনেক পরিযায়ী শ্রমিক বাস ভাড়া করে তাদের কর্মস্থলে পৌঁছে গিয়েছেন। অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা মুম্বই, বেঙ্গালুরুতে সোনার কাজ করেন। লকডাউন হওয়ার কারণে ঘরে ফিরতে হয়েছিল তাদের, কিন্তু হাতে আর অর্থ নেই ফলে সংসার চালানোর জন্য করোনা মহামারীকে ঝুঁকি করেই যে যার কর্মস্থলে ফিরে চলেছেন। রাজ্যে ফেরার পর অনেক পরিযায়ী শ্রমিক একশো দিনের কাজ পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাই পুরনো কাজে ফিরতে হবে। তবে পরিযায়ী শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে ইতিমধ্যেই বিজেপি ও তৃণমূলের মধ্যে তরজা শুরু হয়েছে।

বিজেপির তরফ থেকে বলা হয়েছে, রাজ্যে শ্রমিকদের জন্য পর্যাপ্ত কাজ নেই বলে তারা ভিন রাজ্যে ফিরে যাচ্ছে। রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কেন্দ্র থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেটাও তারা পায়নি বলে অভিযোগ করা হয়েছে।

উল্টোদিকে, শাসকদলের তরফ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রের পরিসংখ্যান বলছে রাজ্যে কর্মসংস্থান সবচেয়ে বেশি। তাহলে রাজ্যে কাজ নেই কোথায়, এমন প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। আসলে ভিন রাজ্যে অনেকে বছরের পর বছর ব্যবসা করে এসেছে। সেখানে তারা দোকান দিয়ে তাদের কর্মজীবন তৈরি করেছে। তাই তারা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে বলে দাবি করেছে রাজ্য। তবে সে যাই হোক পরিযায়ী শ্রমিকদের ফেরা নিয়ে যেমন রাজনৈতিক তরজা অব্যাহত ছিল, ঠিক তেমনই পরিযায়ী শ্রমিকদের ফিরে যাওয়া নিয়েও একইভাবে তরজা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026