চীন থেকে আমদানি করা পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপাতে চলেছে কেন্দ্রীয় সরকার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই কথা। ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, বাণিজ্য দপ্তর চীন থেকে আমদানি করা ৩৭১ টি পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপানোর আর্জি জানাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।
খুব শীঘ্রই বাণিজ্য দপ্তরের তরফে প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হবে। জানা যাচ্ছে, এই পণ্য গুলির মধ্যে আছে প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের পণ্য, বিভিন্ন ক্রীড়া সামগ্রী সহ একাধিক পণ্য। এছাড়াও চীন থেকে ভারতে যে বিশাল পরিমাণে ইলেকট্রনিকস সামগ্রী আসে তার উপরেও নিষেধাজ্ঞা চাপতে চলেছে। বিভিন্ন ওষুধ, পোশাক সহ একাধিক সামগ্রী আছে এই তালিকায়।
তবে এই মুহূর্তে সরকার চীন থেকে আসা কোনো সামগ্রীতে শুল্ক বাড়াতে চায়না। কারণ এতে করে ভারতের উৎপাদনকে হ্রাস করতে পারে। চীনা সামগ্রীর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা ছাড়াও, কেন্দ্রীয় সরকারের তরফে আর একটি বিকল্প পথও ভাবা হচ্ছে। চীন থেকে আমদানি করা শীর্ষ ১০০ টি পণ্যের উপর শুল্ক বাড়ানোর কথাও চিন্তাভাবনা করছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে এভাবে নিষেধাজ্ঞা চাপালে সাপ্লাই চেইন ব্যাহত হতে পারে, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরাই। এই অবস্থায় এখন সরকার কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সবাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…