লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের মাটিতে এসে ঘাঁটি গেড়েছে চিনা সৈন্যরা। চিনের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হলেও অবশেষে এর প্রমাণ মিললো। উপগ্রহ চিত্রের মাধ্যমে গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করলো ভারত। লাদাখে ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের মাটিতে এসে দখলদারির চেষ্টা চালাচ্ছে চিন। ১৬ তারিখ প্ল্যানেট ল্যাবের উপগ্রহ চিত্রে গালওয়ান নদী বরাবর চিনা সেনাবাহিনীর গাড়ি ও তাঁবুর ছবি ধরা পড়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর দিন চিনের সেনাবাহিনীর অবস্থান ধরা পড়েছে।
সর্বভারতীয় সংবাদসংস্থা টাইমস নাও সূত্রে জানা গেছে, ইমারতী বোঝায় গাড়ি এনে গালওয়ান উপত্যকায় ঘাঁটি বানানোর চেষ্টা করছে চিনা সেনা। ভারতের সেনাবাহিনী চিনে প্রবেশ করেছে বলে বারবার দাবি করেছে বেজিং। অথচ বাস্তবে যে উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে তাতে এর উল্টোটাই দেখা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে ১৯৬২ সালে যুদ্ধের সময় এই এলাকায় প্রবেশ করেছিল চিনের সেনাবাহিনী। তার পর অবশ্য এই এলাকা দখলের আর কোনও চেষ্টা করেনি চিন। তবে, চিনের সেনার বর্তমান অবস্থানে এটা পরিষ্কার যে, ভারতের গালওয়ান উপত্যকা দখলের চেষ্টায় রয়েছে বেজিং।
সীমান্তে শান্তিরক্ষায় গত সপ্তাহে দুই দেশের সেনাপ্রধানরা আলোচনায় বসেন। সেই আলোচনায় নিজেদের বাহিনী পিছিয়ে নিয়ে সীমান্তে শান্তিরক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেন দুই পক্ষ। তবে, বুধবারের আলোচনা এখনও পর্যন্ত সফল হয়নি। এখনও কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি দুই দেশের সেনাপ্রধানরা। আজ আবার দ্বিতীয় দফায় আলোচনায় বসছে দুই দেশ। এই আলোচনার উপরই অনেকটা নির্ভর করছে সীমান্তে শান্তি ফেরানোর প্রক্রিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…