বিনোদন

প্রিয় বন্ধু চলে গেছে, শ্রদ্ধা জানাতে ৩৫০০ পরিবারকে অন্নদান করবেন ছবির পরিচালক

১৪ই জুন ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকাল মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। মাত্র ৩৪ বছর বয়সেই সিনেমা জগতে বেশ ভালো জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।

তার মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েছেন পরিচালক অভিষেক কাপুর ও তার স্ত্রী প্রজ্ঞা কাপুর। কারণ, সুশান্তের সঙ্গে শুধুমাত্র কাজের নয় ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল অভিষেক ও তার স্ত্রীর। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের বন্ধুর কাজের প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনার জানিয়ে প্রায় ৩,৫০০ দরিদ্র পরিবারের মানুষদের অন্নদান করবেন।

সুশান্ত সিং রাজপুত অভিনয় জগতে পা রেখেছিলেন অভিষেক কাপুরের ছবি ‘কাই পো ছে’র মাধ্যমে। এছাড়াও ২০১৮ সালে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’ এর মুখ্য চরিত্রে দেখা যায় তাকে। এই ছবিটিরও পরিচালক ছিলেন অভিষেক। এই বিশেষ উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন পরিচালকের স্ত্রী প্রজ্ঞা কাপুর।

১৫ই জুন সোমবার মুম্বইতে সুশান্তের শেষকৃত্যের সময়েও উপস্থিত ছিলেন অভিষেক কাপুর ও তার স্ত্রী। বন্ধুর এভাবে অকালে চলে যাওয়াকে যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026