ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PM Internship Scheme: বেকার থাকলেই মাসে মাসে ৫,০০০ টাকা দেবে মোদি সরকার, জানুন পাবেন কিভাবে?

কেন্দ্রীয় সরকারের বর্তমান লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। এই কারণে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের ইন্টার্নশিপ করার জন্য নতুন ব্যবস্থা শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্টার্নশিপ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার যেখানে গোটা দেশের বেকার যুবক যুবতীরা কাজ পেতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পাঁচ বছরে শীর্ষ ৫০০ টি কোম্পানিতে এক কোটি যুবককে ফ্রিতে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া। যদি ইন্টার্নশীপ গ্রহণ করে তারা কাজ করেন তাহলে তারা পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ড এবং ১২ মাসের অভিজ্ঞতা পেয়ে যাবেন। অর্থাৎ এক বছরের জন্য এই প্রোগ্রাম চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের এই অভিজ্ঞতা তাদেরকে পরবর্তী কাজের ক্ষেত্রে সহায়তা করবে। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে, এই শিক্ষাগত যোগ্যতা কি এবং কবে থেকে আপনার আবেদন করতে পারবেন।

এর নিয়োগ কারী সংস্থা হল কেন্দ্রীয় সরকার সরাসরি। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই এই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে বেতন পাবেন। উচ্চ মাধ্যমিক পাস, আই টি আই পাস কিংবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা যারা অর্জন করেছেন তারাও এপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি বিএ বিএসসি বিকম এইসব ডিগ্রি অর্জনকারীর আবেদন করতে পারবেন এই প্রকল্পে। আপনাকে যদি এই প্রকল্পে আবেদন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার কোন ফুলটাইম কোর্স করা যাবে না। এই ইন্টার্নশিপ কিন্তু ফুলটাইম ইন্টার্নশিপ এবং এই কারণে এর সঙ্গে অন্য কোন কোর্স চালানো সম্ভব নয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি এগিয়ে এসেছে। এদের মধ্যে অন্যতম হলো জুভিল্যান্ড ফুড ওয়ার্কস, মারুতি সুজুকি ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মত বিভিন্ন সংস্থা। চাকরিপ্রার্থীদের একেবারে বিনামূল্যে internship করার সুযোগ দেবে এই কোম্পানিগুলি। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর। সরকারের নিয়ম অনুযায়ী এখানে কোন রকম বয়সের ছাড় পাওয়া যাবে না। চলতি বছরের ২ ডিসেম্বর থেকে এই ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া শুরু হবে। তাই যারা যারা আবেদন করবেন বলে মনে করছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। এরপরে প্রার্থীদের একটা শর্টলিস্টেড মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্ট এর উপরে ভিত্তি করে ইন্টার্নশিপ ট্রেনিং করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026