রাজ্য

Ration Card: বিপিএল রেশন কার্ডের জন্য আবেদন করতে চান? জানুন এই কার্ড তৈরির শর্ত

আজকালকার দিনে অনেক ধরনের কাজের জন্য রেশন কার্ডের খুব প্রয়োজন হয়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে খাদ্য প্রকল্প। এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার কাছে অবশ্যই বিপিএল রেশন কার্ড থাকতে হবে। আপনার যদি বিপিএল রেশন কার্ড না থাকে তবে আপনাকে অবিলম্বে এটা তৈরি করে ফেলতে হবে, নতুবা আপনারা কিন্তু অনেক ধরনের সরকারি প্রকল্প গ্রহণ করতে পারবেন না। সবচেয়ে ভালো ব্যাপার হলো রেশন কার্ড তৈরি করতে আপনাকে বিশেষ কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে এই কাজটা করে ফেলতে পারেন।

এখন ভারতে অনেক ধরনের রেশন কার্ড রয়েছে, রেশন কার্ড সবথেকে বেশি লাভজনক সবার জন্য। অবশ্যই সবার জন্য bpl রেশন কার্ড প্রযোজ্য নয়, তবে যাদের জন্য এটা প্রযোজ্য তাদের কিন্তু অবশ্যই এই কার্ড তৈরি করা উচিত। কয়েক বছর আগে পর্যন্ত রেশন কার্ড তৈরি করা মানুষের জন্য একটা বিশাল বড় কাজ ছিল। তবে এখন সেই সময়টা পেরিয়ে এসেছি আমরা এবং ডিজিটাল যুগের সবকিছুই অত্যন্ত সহজলভ্য হয়ে উঠেছে। অনলাইনে তৈরি রেশন কার্ড পেতে হলে আপনাকে অবশ্যই সেই রাজ্যের সরকারি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। তাহলেই আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।।

কিভাবে করবেন আবেদন?

একটি রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভোটার আইডি, বিদ্যুতের বিল অথবা জলের বিল জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের জন্য জলের বিল প্রযোজ্য নয়। অন্য রাজ্যে থাকলে আপনি জলের বিল ব্যবহার করতে পারবেন। রেশন কার্ডের আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট অর্থ প্রদান করতে হবে। অর্থ প্রদান এবং সমস্ত তথ্য সাবমিট করা হয়ে গেলে, আপনাকে যোগ্যতার পর্যালোচনা করে রেশন কার্ড দেবে ভারত সরকার।

বিপিএল রেশন কার্ড তৈরির শর্ত

১. যে ব্যক্তি রেশন কার্ড তৈরি করছেন তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২. তার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
৩. পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি থাকা উচিত নয়।
৪. কোন সদস্যের বেতন ৫ লক্ষ টাকার বেশি সারা বছরে হওয়া উচিত নয়।
৫. আপনার বাড়িতে চার চাকার গাড়ি থাকা যাবে না।
৬. সামাজিক এবং অর্থনীতি দৃষ্টিকোন থেকে পরিবারটি আর্থিকভাবে দুর্বল হতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026