আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার পথে নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের জন্য এবার নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হতে পারে। এবিষয়ে আইন সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদের পরের অধিবেশনেই এই বিলটি উপস্থাপন করা হতে পারে। এই নিয়ে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সাথে আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে।
সরকারের উচ্চপদস্থ কর্তারা বলছেন, এটি করলে ভুয়ো ভোটারের সংখ্যা পুরোপুরিই ছেঁটে ফেলা যাবে পাশাপাশি যারা বাড়ির বাইরে থাকে তারা সেখান থেকেই ভোট দিতে পারবে। ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য তাদের আর বাড়িতে আসার কোনোই দরকার পড়বে না। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীসভার মত রয়েছে এই সংযুক্তিকরণের ব্যাপারে।
আরও পড়ুন : ব্যাঙ্ক স্টেটমেন্ট বা প্যান কার্ড কোনোটিই নাগরিকত্বের প্রমাণ নয়, জানাল হাইকোর্ট
প্রসঙ্গত, ২০১৫ সালেই কেন্দ্রীয় সরকারের আদেশে আধারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু একটি মামলায় সুপ্রীম কোর্ট যায় দেয় যে, আধার সব জায়গায় লিঙ্ক করানো যাবেনা। তখন বন্ধ হয়ে যায় এই কাজ। এখন আবার আইন সংশোধনের মাধ্যমে এই সংযুক্তিকরণের কাজ শুরু করতে চায় কেন্দ্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…