নিউজ

CAA বিরোধী বিক্ষোভকারীদের প্রতি বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের

গত বছরের শেষের দিকে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন হিংসাত্মক ঘটনায় মৃত্যুর জন্য বিক্ষোভকারীদের দোষারোপ করে বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যে মারা যাওয়ার ইচ্ছা নিয়ে আসে তাকে বাঁচাতে তেমন কিছু করা সম্ভব হয় না। ‘কেউ যদি মৃত্যুর অভিপ্রায় নিয়ে আসেন, তবে সেই ব্যক্তি কীভাবে বেঁচে থাকবে!’ এদিন বিধানসভার বিরোধী দলগুলিও অভিযোগ করেছে যে রাজ্য জুড়ে সিএএ বিরোধী বিক্ষোভে ২৪ জন মারা গিয়েছিলেন।

‘যখন কেউ গুলি চালানোর অভিপ্রায়ে রাস্তায় নামে, তখন সে মারা যায় বা পুলিশ মারা যায়।’ বিধানসভা ও আইনসভার কাউন্সিলের গভর্নর আনন্দীবেন প্যাটেলের যৌথ ভাষণকে ধন্যবাদ জানিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘পুলিশের বুলেটে কেউ মারা যায়নি।’ তিনি আরও যোগ করেছেন, ‘যারা মারা গিয়েছিল তারা সকলেই সমস্যায় ফেলায় গুলিবিদ্ধ হয়ে পড়েছিল।’

আরও পড়ুন : বঙ্গ জয়ে নয়া কৌশল বিজেপির, চাপে থাকবে শাসক দল

সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনায় জড়িত লোকেরা রাজনৈতিক সুরক্ষা পেয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, বিরোধী এক প্রবীণ নেতার ছেলেমেয়েরাও ভারত বিরোধী স্লোগান তুলতে এমন জনসভায় যোগ দিয়েছিল। যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘স্বাধীনতার স্লোগান দেয় আন্দোলনকারীরা। জনগণ জানে তারা কী ‘স্বাধীনতা’ চায়। প্রতিবাদকারীরা জিন্নাহর স্বপ্নকে উপলব্ধি করতে চেয়েছিল। যেখানে গান্ধীর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অনেক কাজ বাকী রয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026