নিউজ

Central Government: রেশন দোকানেই মিলবে গ্যাস সিলিন্ডার! নতুন পরিকল্পনা কেন্দ্রের

অনেক ছোট পরিবারে ৫ কেজি এলপিজি গ্যাসেই সারা মাসের রান্না হয়ে যায়। এই ছোট এলপিজি সিলিন্ডার নিতে যেতে গ্রাহককে গ্যাসের দোকান অব্দি যেতে হয়৷ তবে এবার এত দূর নয় এবার থেকে আপনি আপনার নিকটবর্তী রেশন দোকানেই মিলতে পারে ছোট এলপিজি সিলিন্ডার শুধু তাই নয়, জনসাধারণকে দ্রুত বিভিন্ন সরকারি আর্থিক পরিষেবাও দেওয়ার ব্যবস্থা করা হবে।

রেশন দোকানগুলির ব্যবসার পরিসর বাড়ানোর জন্য এই নতুন পথ গড়তে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। এই বিষয়ে দেশের বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেই রান্নার গ্যাসের (এলপিজি) ছোট সিলিন্ডার বিক্রির প্রস্তাব দিয়েছে তারা। একই সঙ্গে সকলের কাছে আরও দ্রুত আর্থিক নানা পরিষেবা পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। রেশন দোকানের ব্যবসা লাভজনক করতেই এই নতুন উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। বুধবার এ সংক্রান্ত পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে।  

গতকালের বৈঠকের পর খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেশন দোকানগুলির ব্যবসাকে আরো সচ্ছল করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত মূলধনের জোগানে রেশন দোকানের ডিলারদের যাবতীয় সাহায্য করা হবে। ডিলারদের জন্য মুদ্রা ঋণের ব্যবস্থা করার জন্য নতুন পরিকল্পনা করবে কেন্দ্র। 

অন্য দিকে, সাধারণ মানুষকে বিভিন্ন আর্থিক পরিষেবা দেওয়ার কাজে যুক্ত হয়েছে সিএসসি। এদের ত নিযুক্ত উদ্যোগপতিরাও এই ব্যবসা করেন। রেশন দোকানগুলিতে এই নতুন পরিষেবা শুরু হলে যেম আর্থিক ভাবে লাভবান হবে দোকানগুলি, তেমনই উপকৃত হবেন সাধারণ মানুষও। কারণ সারা দেশে রেশন দোকানের সংখ্যা প্রায় ৫.২৬ লক্ষ।

এদিনের অনলাইন বৈঠকে সামিল হয়েছিলেন ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামসহ বিভিন্ন তেল বিপণন সংস্থার প্রতিনিধিরা । ‘সিএসসি ই-গভর্ন্যান্স’ সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে। সরকারের এই নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সকলে। এই নতুন পরিকল্পনার বাস্তবায়নে আগ্রহী রাজ্যগুলিকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছে কেন্দ্র।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026