Categories: দেশনিউজ

Prashant Kishor: আগামী কয়েক দশক ক্ষমতায় থাকবে বিজেপি, ভবিষ্যদ্বাণী রাজনীতি চাণক্য

ভারতীয় জনতা পার্টি (BJP) আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাশীল পদে থাকবে, এমনই  ভবিষ্যদ্বাণী করলেন রাজনীতিবিদ চাণর্ক্য প্রশান্ত কিশোর। এই সময়ে তিনি গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির  (আইপ্যাক) প্রধান এদিন বলেন, বিজেপিকে “অনেক দশক” ধরে লড়াইও করতে হবে। এই দিন তিনি আরো বলেন, ‘আগামী কয়েক দশকের জন্য বিজেপি কোথাও যাচ্ছে না।’ গোয়াতে ভোট প্রসঙ্গে এ কথা বললেন প্রশান্ত কিশোর।

পাশাপাশি এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর। তিনি প্রকাশ্যে বললেন, ‘রাহুল সম্ভবত এই ভ্রমের মধ্যে রয়েছেন যে মোদীকে দূরে সরিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। তিনি যদি তাঁর (মোদীর) শক্তি পরীক্ষা না করেন, বোঝার চেষ্টা না করেন বা উপলব্ধি না করেন, তিনি কখনই তাকে হারাতে পারবেন না। এইদিন তিনি আরো বলেন, তিনি দেখতে পাচ্ছেন, বেশিরভাগ লোকই এটা নিয়ে ভাবছেন না যে কেন মোদী জনপ্রিয় হয়ে উঠেছেন। এই কারজ বোঝার জন্য আসলে কেউই যথেষ্ট সময় ব্যয় করছেন না কেউই। তাই।তাঁর শক্তিও বুঝতে পারছেন না কেউ। এই আসল বিষয়গুলি জানলে তবেই মোদীকে হারানো যাবে।

প্রশান্ত কিশোর এইদিন আরও বলেন, ‘তারা জিতুক বা হারুক, কংগ্রেসের প্রথম ৪০ বছরের কালের মতো বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হতে চলেছে। বিজেপি এই মুহূর্তে কোথাও যাচ্ছে না। একবার আপনি সর্বভারতীয় স্তরে ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে গেলে আপনি শীঘ্রই যাচ্ছেন না। তাই এই ফাঁদে পা দেবেন না যে মানুষ রেগে যাচ্ছে এবং মোদীকে হারিয়ে দেবে। হয়তো তারা মোদীকে ছুঁড়ে ফেলে দিতেও পারে, কিন্তু বিজেপি কোথাও যাচ্ছে না। আগামী কয়েক দশক ধরে আপনাকে লড়াই করতে হবে। সেখানেই সম্ভবত রাহুল গান্ধীর সমস্যা, তিনি মনে করেন যে মানুষ মোদীকে ফেলে দেবে, আর তা সময়ের ব্যাপার। সেটা এখনই হচ্ছে না।’

প্রশান্ত কিশোর আরও বলেন, ‘কেউ গিয়ে যে কোনও কংগ্রেস নেতা বা কোনও আঞ্চলিক নেতার সঙ্গে বৈঠক করে কথা বলেন এবং তাঁরা বলেনন যে এটা সময়ের ব্যাপার; মানুষ বিরক্ত হচ্ছে। সেখানে একটি (অ্যান্টি) ইনকাম্বেন্সি থাকবে। লোকেরা তাঁকে ফেলে দেবে। এই কথা তিনি মনে করেন না। এটা হচ্ছে না। সকলকে তিনি ভেবে বলতে বলেন, নির্বাচনের জন্য তেলের ৫০ পয়সা দাম বৃদ্ধি আটকে রাখা হয়েছিল পাঁচ-ছয় মাসের জন্য। সেখানে আজ তড়তড়িয়ে বেড়েছে জ্বালানির দাম। তবে মোদীর বিরুদ্ধে কোনও অসন্তোষ নেই।’

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026