নিউজ

দারুন খবর! ভারতে ২০ হাজার চাকরির সুযোগ, এখুনি আবেদন করুন

ভারতে ২০,০০০ কর্মী নিয়োগ করবে বলে জানালো ই-কমার্স সংস্থা অ্যামাজন। লকডাউনের জন্য যখন চারিদিক থেকে কর্মী ছাঁটাইয়ের খবর আসছে তখনই এই ঘোষণা করলো জেফ বেজোসের সংস্থা। অ্যামাজনের তরফে জানানো হয়েছে, ভারতে ২০,০০০ অস্থায়ী কর্মী নিয়োগ করবে তারা। রবিবার একথা জানিয়েছে অ্যামাজন। সংস্থার এক কর্তা বলছেন, তাদের ধারণা আগামী ৬ মাসে ভারতে অ্যামাজনের ব্যবসা আরও বাড়বে। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে তাদের গ্রাহক সংখ্যা। পরিবর্তিত এই পরিস্থিতি সামাল দিতে তাদের প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন পড়বে। সেই জন্যেই অস্থায়ী ভাবে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে তারা।

এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, হায়দ্রাবাদ, পুনে, কোয়েম্বাটোর, নয়ডা, কলকাতা, যোধপুর, চণ্ডিগড়, মেঙ্গালুরু, ভোপাল এবং লখনউ শহরে নিয়োগ করা হবে এই নতুন কর্মীদের। অ্যামাজনের ‘ভার্চুয়াল কাস্টমার সার্ভিস’ প্রোগ্রামের অধীনস্থ এই কর্মীরা বাড়ি থেকেই কাজ করার সুবিধা পাবেন। নতুন এই কর্মীদের প্রধান কাজ হবে, ইমেল, চ্যাট, ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহক পরিষেবা দেওয়া। এর জন্য নুন্যতম ক্লাস টুয়েলভ পাশ করতে হবে। ভাষায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু বা কন্নড় এই ভাষাগুলির উপর যাদের দক্ষতা থাকবে তারা অগ্রাধিকার পাবে।

এই কর্মীদের এই মুহূর্তে অস্থায়ী ভাবে নিয়োগ করলেও পরে স্থায়ী হওয়ারও সুযোগ থাকছে। পারফরম্যান্স এবং ব্যবসার প্রয়োজন মতো কিছু কর্মীকে বছরের শেষে স্থায়ী করা হবে বলে জানিয়েছে অ্যামাজন। চলতি বছরের শুরুতেই ভারত সফরে আসেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। সেখানে তিনি ভারতে বিপুল বিনিয়োগের কথা বলেন। আগামী ২০২৫ সাল পর্যন্ত প্রযুক্তি, পরিকাঠামো এবং লজিস্টিক নেটওয়ার্কে অ্যামাজন ভারতে ১০ লক্ষ কর্মী নিয়োগের কথাও বলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026