নিউজ

রিয়ার পর সুশান্তের আরও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ পুলিশের, দানা বাঁধছে রহস্য

কৌশিক পোল্ল্যে: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার আত্মহত্যা নিয়ে তদন্ত চলছে অব্যাহত। এই কেসে এখনো পর্যন্ত ২৭ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ, প্রত্যেককেই জেরা করে বেরিয়ে এসেছে কোনো না কোনো নতুন তথ্য। বিশেষ সূত্রে জানা গিয়েছে এবার জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের শেষ ছবির নায়িকা সঞ্জনা সাঙ্ঘীকে। তার থেকে জানার চেষ্টা করা হবে শেষ ছবির শ্যুটিং এর সময় কেমন ছিলেন সুশান্ত, শ্যুটিংফ্লোরে কেমন আচরণ করতেন সবার সঙ্গে? সুশান্তের মধ্যে কোনো সন্দেহজনক আচরণ অভিনেত্রী লক্ষ্য করেছিলেন কিনা সে বিষয়েও জেরা করা হবে।

এই ক’বছরে নিজেকে বলিউড ইন্ডাস্ট্রিতে যথেষ্ট দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সুশান্ত সিং রাজপুত। যদিও ফিল্মসিটির ঘেরাটোপে নিজের এক ডজন ছবির সঠিক সাক্ষী হতে পারলেন না এই প্রতিভাবান অভিনেতা। ‘দিল বেচারা’ সুশান্তের ১২ তম ছবি, যার মুক্তি চাক্ষুষ দেখে যেতে পারলেন না সুশান্ত। ‘বন্দে মাতরম’ এবং ‘চান্দা মামা দূর কি’ দুটি ছবির প্রজেক্ট নির্মাণের চিন্তাভাবনা থাকলেও ছবির মুখ্য চরিত্র পৃথিবীতে বর্তমান নেই। সেই দুঃখেই আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং।

জনপ্রিয় উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত হয়ে ওই একই নামের এটি হলিউড ছবি মুক্তি পায়। এবার তারই হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত তার বিপরীতে নবাগতা সঞ্জনা। মে মাসের ৮ তারিখে সিনেমাহল এই ছবি মুক্তির কথা থাকলেও লকডাউনের কারণে তা অনেকটাই পিছিয়ে যায়। বর্তমানে ২৪ শে জুলাই অতিথি প্ল্যাটফর্ম ডিসনি প্লাস হটস্টার থেকে ছবিটি মুক্তি পাচ্ছে। সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার উভয় দর্শকই এই ছবির আনন্দ উপভোগ করতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026