মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার হয়েছে এক বিশাল আকৃতির তিমি মাছের দেহ। আকারে প্রায় ৩৬ ফুট লম্বা। ছোটখাটো হাতির মত চেহারা। যদিও সঠিক ওজন জানা যায়নি। সোমবার সকালে এই দৃশ্য দেখা গেছে মন্দারমণিতে।
আর এই বিশাল আকৃতির মাছ দেখতে গিয়ে সোমবার সাত সকালে ভিড় করেছেন স্থানীয় মানুষজন। রীতিমত চমকে গিয়েছেন সবাই। তবে মাছটি আর বেঁচে নেই। মাছটিকে মৃত অবস্থাতে সি বিচের ওপর দেখতে পাওয়া গেছে। এত বিশাল তিমি মাছ আগে কোনোদিন এই সমুদ্রে দেখা যায়নি। এই প্রথম দৈত্যাকার মাছের দর্শন পেয়েছে দিঘার মানুষেরা।
এরপর বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়। স্থানীয় মানুষেরা পুলিশকেও খবর দেন। বন দফতরের কর্মীরা সমুদ্র সৈকতে এসে এত বড় তিমি মাছ দেখে অবাক হয়ে গেছেন। তারা তিমি মাছের ওজন কত হতে পারে তা জানার কাজ শুরু করেছেন। মাছের ওজন কয়েক কুইন্টাল হবে। আর সঠিক আকার না বোঝা গেলেও প্রায় ৩৬ ফুট লম্বা হবে তিমি মাছটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…