দীর্ঘদিন লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল পরিষেবা। গোটা দেশের প্রায় ৭০ টি দূরপাল্লার ট্রেন তুলে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। রয়েছে পূর্ব রেলের ৩৪ টি ট্রেন। রেল বোর্ডের প্রিন্সিপাল এগজিকিউটিভ ডিরেক্টরকে চিঠি দিয়ে এরকম ১৭ জোড়া ট্রেনের তালিকা পাঠিয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে ১০ জোড়া মেল এক্সপ্রেস ও ৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন। এই বাতিল করার ট্রেনের তালিকা চিঠিতে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে পণ্যবাহী ট্রেনের গতি বাড়াতে এই সব ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের ক্ষতি বেড়েই চলেছে। বিশেষ করে লকডাউনের ফলে এই ক্ষতি আরও বেড়েছে। এই অবস্থায় রেলের আয় বাড়ানোর একমাত্র উপায় হল বেশি করে পণ্যবাহী ট্রেন চালানো। দরকার পড়লে অনেক বেশি সংখ্যক পণ্যবাহী ট্রেন সঠিক সময়ে চালাতে হবে। তাই এখন আপাতত কিছু ট্রেন তুলে দেওয়ার কথা ভেবেছে রেল।
পূর্ব রেলের আধিকারিক জানিয়েছেন যে ট্রেন বাতিলের তালিকা এসেছে। তবে যতক্ষণ না রেল মন্ত্রক ট্রেন চালানো বন্ধ করতে বলছে ততক্ষন এই ট্রেন যে বন্ধ হচ্ছে তা বলা যাবে না। এই তালিকাতে পাঞ্জাব, দিল্লি, রামপুরহাটের একাধিক ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলি বাতিল হলেও যাত্রীদের কোনো প্রভাব পড়বে না। কিন্তু রেলের ইউনিয়নগুলো এই তথ্য মানতে নারাজ। তাদের বক্তব্য এই ট্রেনগুলি থেকে লাভ হয়। আসলে বেসরকারি সংস্থা দিয়ে ট্রেন চালানোর জন্য এইসব করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…