বিনোদন

রিয়ার সঙ্গে মহেশের ঘনিষ্ঠ ছবি নিয়ে মুখ খুললেন রিয়ার মা, ভাইরাল এই পোস্ট

কৌশিক পোল্ল্যে: সুশান্তের মৃত্যুর পর অভিনেতার বাবা কে কে সিং স্পষ্টই জানিয়ে দেন তিনি রিয়াকে চিনতেন না এবং রিয়ার সঙ্গে সুশান্তের প্রেমের সম্পর্কের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এবার রিয়ার পাশে এসে দাঁড়ালেন তার মা। তার দাবি বিশেষ বান্ধবী হয়ে রিয়া সুশান্তের জীবনে আসে, এরপর তাদের প্রেমের সম্পর্ক গাঢ় হয়, সুশান্তের মানসিক সমস্যা কাটিয়ে উঠতে রিয়া তাকে প্রচুর সাহায্য করেছিলেন।

রিয়ার মা সুহৃতা দেবীর এহেন বক্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। স্বভাবতই প্রশ্নের তীর ছুটে আসে তার দিকে, তাহলে মহেশ ভাটের সঙ্গে রিয়ার কি সম্পর্ক ছিল? এর উত্তরে রিয়ার মা জানান, সুশান্ত এবং রিয়া একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুশান্ত প্রচন্ড মানসিক অবসাদে ভুগছিলেন, তার চিকিৎসা চলছিল। এই সময়ই মহেশ ভাটকে উপদেষ্টা হিসেবে পাশে পান রিয়া। মহেশই তাকে পরামর্শ দেন ওই অবস্থায় সুশান্তকে ছেড়ে চলে আসার জন্য।

যদিও এই উত্তরে চিড়ে ভেজেনি একেবারেই, রিয়ার সঙ্গে মহেশের ঘনিষ্ঠ ছবিগুলি একের পর এক তুলে এনে মন্তব্যের ঝড় তুলে দেন সমালোচকরা। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লিখে রিয়ার মা জানান, সুশান্তকে সারিয়ে তোলার প্রচুর চেষ্টা করেছিলেন রিয়া। সেই কারণেই মহেশ ভাটের অফিসে এসে বারবার পরামর্শ নিয়েছেন তার মেয়ে।

 

কিন্তু আসল চমক অন্যদিকে, রিয়ার মা এই পোষ্ট লেখেন সুশান্তের মৃত্যুর ঠিক পরপরই। সাধারণ মানুষ তখনই বুঝে উঠতে পারেননি তারা কাকে দোষারোপ করবেন এই মৃত্যুর জন্য। তবে কি তার মা আগেভাগেই বুঝে গিয়েছিলেন যে সন্দেহের তীর আগে তাদের দিকেই ধেয়ে আসতে পারে। সেই কারণেই হয়তো মেয়ের পক্ষ নিয়ে এই পোস্ট লিখেছিলেন তিনি। আবার শোনা যাচ্ছে, এই মহিলা সুহৃিতা দেবী আসলে রিয়ার মা নন, তিনি মহেশ ভাট ফিল্মসের এক কর্মী। ফেসবুকে তার বায়োতে এটাই লেখা রয়েছে এবং ওই মহিলা মহেশ ভাটকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন। যদিও পোস্ট মারফৎ মহিলা দুটি বিষয় নিশ্চিত করেছেন এক, রিয়া সুশান্তের ব্যাপারে মহেশের কাছে পরামর্শ নিতেন এবং দুই, মহেশই রিয়াকে বলেন সুশান্তকে ছেড়ে দিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026