নিউজ

১-২ ঘন্টার মধ্যে প্রবল বজ্রপাত সহ তুমল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণের এই জেলাগুলিতে

আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কালো মেঘ ঢেকে গিয়েছে শহর। আগামী ১-২ ঘন্টার মধ্যে প্রবল বজ্রপাত সহ তুমুল বৃষ্টি নামার সম্ভাবনা কলকাতায়। শুধু কলকাতায় নয়, দক্ষিণ ২৪ পরগণাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, ১-২ ঘন্টার মধ্যেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। আর এই বজ্রগর্ভ মেঘ থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা আছে।

আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, উত্তরদিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকদিন টানা বৃষ্টির ফলে নদীগুলি ফুঁসছে। এই বৃষ্টি জারি থাকলে জল আরও বাড়বে।

আবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টি আরও বাড়বে। কিন্তু বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে মুশির্দাবাদে বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আজ ও বাজ পড়তে পারে, তাই সতর্ক থাকতে বলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026