আগামী ১ জুলাই থেকে চলবে মেট্রো? কি জানাল মেট্রো কর্তৃপক্ষ? জানুন
রাজ্যে মেট্রো পরিষেবা চালু হবে তা নির্ধারণ করতে বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রোর তিন আধিকারিক। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এই বৈঠকে মেট্রোর আধিকারিকরা জানান, সামাজিক দূরত্ব বিধি মেনে মেট্রো চালানো সম্ভব নয়। তবে জুলাই থেকে রাজ্যে মেট্রো চলবে কি না, তা নির্ভর করছে রেলবোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। যাই হোক না কেন, এখনই যে রাজ্যে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে সে বিষয়ে নিশ্চিত সকলেই।
চলতি মাসের প্রথম থেকেই স্বাভাবিক হতে চলেছে গণপরিবহণ ব্যবস্থা। ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও ইতিমধ্যে চলতে শুরু করেছে বাস-ট্যাক্সি-ক্যাব। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সম্ভব হলে দূরত্ব বিধি-সহ সমস্ত নিয়ম মেনে চালানো হতে পারে মেট্রো। সেক্ষেত্রে, জুলাই থেকেই শুরু করা হবে মেট্রো পরিষেবা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার নবান্নে মেট্রোর ৩ আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সামাজির দূরত্ব বিধি মেনে মেট্রো চালানো যে কার্যত অসম্ভব, তা স্বরাষ্ট্র সচিবকে স্পষ্ট জানিয়ে দেন মেট্রোর প্রতিনিধিরা। এর ফলে, রাজ্যে এখনই মেট্রো পরিষেবা চালু হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে, এ বিষয়ে মেট্রোর আধিকারিকরা রাজ্যকে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। ফলে, রাজ্যে মেট্রোরেল পরিষেবা কবে চালু হচ্ছে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…