টেক বার্তা

মোবাইল ব্যবহারকারীদের জন্য দারুন খবর, এখন রিচার্জে আরও 10GB ফ্রি ডেটা পাবেন

টেলিকম কোম্পানিগুলি তাদের ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন নতুন অফার নিয়ে আসছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে আপনি যদি একজন এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত খবর। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী কোম্পানী এবারে ব্যবহারকারীদের ১০ জিবি বিনামূল্যে ডাটা দিতে চলেছে। ২০৯ টাকার উপরে প্ল্যানে ১০ জিবি বিনামূল্যে ইন্টারনেট পেতে চলেছেন airtel ব্যবহারকারীরা। কোম্পানি বোনাস ডাটা প্রাপ্ত ব্যবহারকারীদের এসএমএস করে এই বিষয়টি জানিয়েছে বলেও জানা গিয়েছে। এয়ারটেল এখনো পর্যন্ত এই ব্যাপারে কোন স্পষ্টভাবে নির্দেশিকা না জানালেও, মোটামুটি অনেক ব্যবহারকারী এই ধরনের ইন্টারনেট ফ্রিতে পেয়েছেন বলে জানিয়েছেন।

তবে এটা এখনো পর্যন্ত নিশ্চিন্ত নয় যে এই অফারটি পেতে ২০৯ টাকার উপরে ব্যবহারকারীদের রিচার্জ করতে হবে কিনা। এয়ারটেল ব্যবহারকারীরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এই বিনামূল্যে ইন্টারনেট পেতে পারেন। তবে শুধু এয়ারটেল নয়, ভারতের অন্যান্য অপারেটর গুলিও বিনামূল্যে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যালেন্স প্রোভাইড করে থাকে। এদের মধ্যেই অন্যতম একটি সংস্থা হল রিলায়েন্স জিও। জিওর বিভিন্ন প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে বেশ খানিকটা ইন্টারনেট পেয়ে থাকেন।

জিও তাদের ব্যবহারকারীদের ৩৯৯ টাকার প্ল্যানে অতিরিক্ত ৬ জিবি ইন্টারনেট দিচ্ছে। এই প্লান ২৮ দিনের বৈধতার সাথে আসবে এবং ব্যবহারকারীরা প্রতিদিন এই প্ল্যানে ৩ জিবি করে ডাটা পেয়ে যাবেন। এছাড়াও এই প্লান রিচার্জ করলে অতিরিক্ত ৬ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। পাশাপাশি কোম্পানি এই মুহূর্তে যোগ্য ব্যবহারকারীদের আনলিমিটেড ৫জি ডাটা ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এই প্ল্যান রিচার্জ করলে আপনি ১০০ টি এসএমএস প্রতিদিন করতে পারবেন। এছাড়াও আপনি সীমাহীন কলিং পেয়ে যাবেন যেকোনো নেটওয়ার্কে। এছাড়াও জিও টিভি এবং জিও সিনেমার বিনামূল্যে এক্সেস আপনি পাবেন।

একইভাবে নিজেদের ব্যবহারকারীদের বিনামূল্যে ইন্টারনেট প্রোভাইড করছে আরেকটি জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। ভোডাফোন তাদের ২৯৯ টাকার প্ল্যান এর সঙ্গে অতিরিক্ত ৫জিবি ডাটা একেবারে বিনামূল্যে দিচ্ছে। এই ডেটা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের ভিআই অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। এই প্ল্যানের সাথে কোম্পানি ২৮ দিনের বৈধতা দিচ্ছে। এছাড়াও কোম্পানি প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট দিচ্ছে। এই প্ল্যান রিচার্জ করলে আপনি প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস করতে পারবেন। এছাড়াও পেয়ে যাবেন আনলিমিটেড কলিং সুবিধা। বিনজ অল নাইট এবং উইকএণ্ড ডাটা রলোভার রয়েছে এই প্ল্যানের সঙ্গে। এছাড়াও এই অ্যাপের সাথে আপনি ডাটা ডিলাইট এর অপশন পেয়ে যাবেন। এছাড়াও ভোডাফোন আইডিআর সমস্ত এপ্লিকেশনের এর সুবিধা আপনাদের জন্য রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026