নিউজ

দারুন সুখবর ভারতীয় রেলে, দাম কমলো ট্রেনের টিকিটের

ট্রেনে যাতায়াত আরও সস্তা হতে চলেছে, জানালো IRCTC. IRCTC এর তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে UPI বা BHIM অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে পেমেন্ট করলে ছাড় দেওয়া হবে টিকিটের সার্ভিস চার্জে। IRCTC জানিয়েছে তারা, PhonePe, Google Pay, Paytm এর UPI এর মাধ্যমে পেমেন্ট করলে ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে। ভারতে অনলাইন পেমেন্টস জনপ্রিয় করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছে IRCTC.

বর্তমানে কনভিনেন্স চার্জ হিসেবে প্রতি নন এসি টিকিট পিছু IRCTC, ১৫ টাকা করে এবং এসি টিকিট পিছু ৩০ টাকা করে ধার্য করে। কিন্তু নতুন এই নিয়মে প্রতি নন এসি টিকিট পিছু ১০ টাকা করে এবং এসি টিকিট পিছু ২০ টাকা করে কনভিনেন্স চার্জ ধার্য করবে। এমনটাই জানানো হয়েছে IRCTC এর তরফ থেকে। প্রসঙ্গত এর আগে IRCTC এর তরফ থেকে একটি লাকি ড্র ঘোষণা করা হয়েছিল। যেখানে UPI বা BHIM অ্যাপ্লিকেশনগুলির এর মাধ্যমে পেমেন্টে ভাগ্যবান ১০০০ জনকে ৫০০ টাকা ক্যাশব্যাক পান।

দেশে অনলাইন পেমেন্ট প্রচারের জন্য, ভারতীয় রেল সম্প্রতি প্রচুর উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই, গ্রাহকরা যদি রেলওয়ে সংরক্ষিত কাউন্টারগুলিতে UPI বা BHIM অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে অর্থ প্রদান করেন তবে তারা 5% ছাড় পান। রেলওয়ের সংরক্ষিত কোনো কাউন্টার থেকে যদি ১০০ টাকার টিকিট বুক করেন তাহলে ৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ১২ই জুন, ২০২০ পর্যন্ত থাকবে এই সুবিধাটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026