আইএনএক্স দুর্নীতি মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম জামিন পেলেন না। তার অন্তবর্তী জামিন এদিন খারিজ করে দিলো দিল্লি হাইকোর্ট। শারীরিক অসুস্থতার জন্য হায়দ্রাবাদে চিকিৎসা করাতে চেয়ে জামিন চেয়েছিলেন দিল্লি হাইকোর্টে। আদালতের তরফ থেকে দিল্লির এইমসে সাত সদস্যের একটি বোর্ড গঠন করে চিদম্বরমের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। শুক্রবার দিল্লি হাইকোর্টে শুনানি চলার সময় সেই রিপোর্টটি পেশ করা হয়। চিকিৎসকদের তরফ থেকে বলা হয় চিদম্বরমের শরীরে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তাই তার হায়দ্রাবাদে যাওয়ার দরকার নেই। এরপরই জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
তিহার জেলে থাকাকালীন গত সোমবার চিদম্বরমের হঠাৎই শরীর খারাপ হয়। সেখান থেকে তাকে এইমসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপরই শারীরিক অসুস্থতা দেখিয়ে আদালতে জামিনের আবেদন করেন চিদম্বরম। তিনি জানান হায়দ্রাবাদের নাগেশ্বর রেড্ডির কাছে তিনি বরাবর চিকিৎস করান, তাকেই দেখাতে চান। এরপরই আদালতের তরফে নাগেশ্বর রেড্ডি সহ সাত চিকিৎসককে নিয়ে এইমসে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়।
সেই রিপোর্টই এদিন শুনানির সময় জমা পড়ে আদালতে। তার প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ। জামিন না মঞ্জুর হলেও জেলে চিদাম্বরমকে মিনারেল ওয়াটার ও মাস্ক দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে পরিষ্কার কুঠুরিতে রাখা, বাড়ির খাবার এবং মশারি দেওয়ার নির্দেশ দেওয়া হয় দিল্লি হাইকোর্টের তরফ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…