ভাইরাল & ভিডিও

শুভদৃষ্টির সময় হবু বউকে চুম্বনে ভরিয়ে দিলেন বর, ফেসবুকে ভাইরাল ভিডিও

বিয়ে প্রত্যেক মানুষের জীবনে একটি স্মরণীয় দিন। এ দিনটাকে সবাই নিজের মত করে উপভোগ করতে চান। প্রত্যেক ধর্মমতে আলাদা আলাদাভাবে বিয়ে হলেও মূল বিষয়টি থাকে দুটো মনের মিলন। তার সাথে সাথে দুটি পরিবারের মিলনের অনুষ্ঠান বিয়ে। ১৩০ কোটি মানুষ এই ভারতে। তাদের আলাদা আলাদা ধর্ম, আলাদা ভাষা, স্বভাব আচার অনুষ্ঠান সব আলাদা। কিন্তু, তার মধ্যেও বিয়ের অনুষ্ঠানের সমস্ত আচার কমবেশি সমান।

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর ছড়াছড়ি। গলিতে গলিতে ছড়িয়ে রয়েছে নানান ধরনের মজার মজার ভিডিও। কখনো কোন ছোট বাচ্চার কান্ড কারখানা থেকে শুরু করে কারো বিশেষ প্রতিভা সবকিছুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার যোগ্য। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই সমস্ত ভিডিও হয়ে থাকে হট টপিক। কিন্তু এই ভাইরাল ভিডিওর মাঝখানে বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও কিন্তু থাকে।

বর্তমানে বিয়েবাড়ির মরশুম চলছে। হাসি, মজা, হই ,হুল্লোড় সবকিছু নিয়ে এই অনুষ্ঠান পালন করছেন সকলে। বিয়ের অনুষ্ঠানে বর এবং কনের নাচ এবং তাদের মজার মোমেন্ট এর ভিডিও আপনারা আকছার দেখে থাকবেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সমস্ত ভিডিও আপনাদের মুঠোফোনে পৌঁছে যায় খুব সহজে। আরো একবার ভাইরাল হয়েছে সেই বিবাহ অনুষ্ঠানের একটি ভিডিও। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একদম সাধারণ বাঙালি বিয়ের একটি অনুষ্ঠান।

প্রথমেই থেকে শুভদৃষ্টি এবং মালাবদল। সে অনুষ্ঠানে আমরা দেখতে পাই পানপাতায় মুখ ঢেকে পিড়িতে চেপে বিয়ের মন্ডপে আসেন কনে। এখানেও তেমনটাই হয়েছিল। তবে এর পরেই ভিডিওর আসল বিষয়টি। বহু প্রতীক্ষিত মুহূর্তে নিজের প্রিয়তমাকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না বর। ছাদনাতলায় বউকে জড়িয়ে ধরলেন তিনি। তারপর হবু স্ত্রী কে চুম্বনে ভরিয়ে দিলেন বর। আর এই ভিডিও সোশাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই হলো ভাইরাল। শুধু তাই না, এরকম একটি মিষ্টি ভিডিও দেখে অনেকেই তাদের জীবনসঙ্গীকে মেনশন করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026