দেশ

লাগু হবে নয়া বিধিনিষেধ! রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আজ জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী

চলতি বছরের শুরুতে করোনা ভ্যাকসিন আসার পর আরেকটা প্রভাব কমে গিয়েছিল মহামারীর। ফলে নতুন করে স্কুল কলেজ অফিস সবই খুলতে শুরু করে দিয়েছে দেশজুড়ে। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্তের পরিসংখ্যানের হার চিন্তায় ফেলেছে গোটা দেশবাসীকে। আবারো আগের মত লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন। করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ায় চিন্তায় পড়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নরেন্দ্র মোদি আজ অর্থাৎ বুধবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই বৈঠকে কি করে করোনা সংক্রমণ আটকানো যাবে কি করে ভ্যাকসিন দেওয়ার হার বৃদ্ধি করা যাবে তা নিয়ে আলোচনা হবে।

সম্প্রতি মহারাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চিঠি লিখেছেন ও রাজ্যের খারাপ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ দল পাঠিয়েছেন। বিশেষ দলের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের শুধুমাত্র গতকাল অর্থাৎ মঙ্গলবার সংক্রমণ হয়েছে ১৭ হাজারেরও বেশি মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এছাড়াও আজ থেকে বিএমসিতে ৫০ শতাংশ রোটেশন অ্যাটেনডেন্স চালু হবে। মহারাষ্ট্র ছাড়াও করোনার প্রভাব বেড়েছে আমেদাবাদ, সুরাট, ভাদোদারা, রাজকোট ইত্যাদি এলাকায়। সেই সমস্ত স্থানে ইতিমধ্যেই নাইট কার্ফু ২ ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

এরপর আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুর ১২ টা নাগাদ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসবেন। সেই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে যে কি করে আবার এই করোনা সংক্রমণ রোধ করা যেতে পারে। এছাড়াও এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে যে কি করে ভ্যাক্সিনেশন মাত্রা বাড়ানো যায়। সেই সাথে এই বৈঠকে আলোচনা হবে কি করে প্রত্যেকটি রাজ্যে কম সময়ের মধ্যে বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026