Bhabhi Ka Dance: ‘বন্ধুক চলেগি’, গানে ভাবীর ধামাকাদার নাচ, কিলার এক্সপ্রেশনে ঘায়েল পুরুষ ভক্তরা

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ নিজেদের প্রতিভাকেও নিমেষের মধ্যে পৌঁছে দিতে পারেন লাখো মানুষের কাছে। পাশাপাশি এমন অনেকেই রয়েছেন যারা না চাইতেও নিজেদের প্রতিভার জোরেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে পৌঁছে যান সকলের মাঝে, প্রশংসিতও হন। এই মুহূর্তে ইউটিউবের সূত্র ধরেই একটি ঝলক ভাইরাল হয়েছে, যেখানে এক মাঝবয়সী ঘরোয়া বধূকে একটি ঘরোয়া অনুষ্ঠানেই একমুখ ঘোমটা দিয়ে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। আপাতত, সেই ঝলকই নজর কেড়েছে অনেকের।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ৬ মাস আগে ‘ডান্স ভিডিওস’ নামের ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ঝলকটিই ৫ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তাদের মধ্যে একাংশ এই ঘরোয়া বধূকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তার প্রতিভার সূত্র ধরেই। ঝলকে এই ঘরোয়া বধূকে লাল মানানসই শাড়িতে এক মুখ ঘোমটা দিয়েই হিট হরিয়ানভি গান ‘কান্ধে পে কুলাড়ি লেকে’র তালেই সকলের মন জয় করে নিতে দেখা গিয়েছে। তার এই প্রতিভা দেখে অবাক হয়েছেন তার পরিবারের সদস্যরাও। তারাও নিজের আপনজনের এমন পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। অবশ্য সেই কথা সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই মিলবে। উল্লেখ্য ঝলকে যে মহিলাকে দেখা গিয়েছে তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ঝলকটি দেখে এইটুকু বলা সম্ভব, এটি কোন একটি অবাঙালি বিয়ের অনুষ্ঠানেরই ঝলক।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026