দেশ

হ্যাক হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট, ঘটনার তদন্তে টুইটার বিশেষজ্ঞরা

নয়াদিল্লি: হ্যাক হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। দেশের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ কী? কোনও নাশকতার ছক কি এর পেছনে রয়েছে? রয়েছে কোনও বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত? এর সমস্ত প্রশ্ন যখন বিশেষজ্ঞ মহলে ঘোরাফেরা করছে, তখন টুইটারের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।

তবে বেশিক্ষণের জন্য নয়, খানিকক্ষণের জন্য প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তা এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও কোনও বড়সড় ষড়যন্ত্র এর পিছনে নেই বলেই মনে করা হচ্ছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে টুইটারের পক্ষ থেকে।

টুইটারে narendramodi_in প্রধানমন্ত্রীর নামে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের অ্যাকাউন্টটি রয়েছে। এই দু’টোকেই হ্যাক করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলেও টুইটার কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গিয়েছে, হ্যাকাররা Covid-19 তহবিলে অনুদান দেওয়ার আবেদন জানায়। শুধু তাই নয়, ক্রিপ্টো কয়েনের  মাধ্যমে এই অনুদান দেওয়ার কথা বলা হয়। এরকমই আরও কয়েকটি অসংলগ্ন টুইট প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে দেখা যায়। প্রথমে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড অ্যাকাউন্টে এ সমস্ত টুইট দেখে অনেকেই চমকে যান। পরে অবশ্য প্রত্যেকে বুঝতে পারেন এটি প্রধানমন্ত্রীর করা টুইট নয়। সকলে বুঝে যান যে, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এ খবর প্রকাশ্যে আসা মাত্র টুইটারের পক্ষ থেকে হ্যাকারদের হাত থেকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টকে পুনরুদ্ধার করা হয় এবং হ্যাকারদের সমস্ত টুইট মুছে ফেলা হয়। এছাড়াও আর কোনওরকমভাবে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা হলেও কতটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার্স সংখ্যা প্রায় ২৫ লক্ষেরও বেশি। সেখানে এমন অসংলগ্নমূলক কাজ কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রথম শুধু দেশের প্রধানমন্ত্রী নন, গোটা বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট চলতি বছরে অনেকবার হ্যাক হয়েছে। প্রত্যেক অ্যাকাউন্ট এক হ্যাকাররাই হ্যাক করেছে নাকি আলাদা তা নিয়েও যথেষ্ট সংশয় দেখা দিয়েছে যদিও গোটা বিষয়টির তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি টুইটার বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। যদিও এখনও এ প্রসঙ্গে কাউকে গ্রেফতার করা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026