১০ টাকার চিপস কিনলে ২ জিবি ফ্রি ডাটা, দুর্দান্ত অফার আনল Airtel

এয়ারটেল ব্যবহারকারীদের জন্য একটি নতুন অফার নিয়ে হাজির হল Bharati Airtel এবং PepsiCo। এই নতুন অফারে আপনারা LAY’S, KURKURE, UNCLE CHIPS এবং DORITOS এর প্যাকেট কিনলে ২ জিবি অব্দি বিনামূল্যে ডেটা পেয়ে যাবেন। এয়ারটেল প্রিপেড গ্রাহকদের জন্য এই নতুন অফার নিয়ে আসা হয়েছে এবং আপনারা ৩ বার এই অফার ব্যবহার করতে পারবেন।

এই অফারে যদি আপনি ১০ টাকার কোন প্যাক কিনেন তাহলে পাবেন ১ জিবি ডাটা। এবং ২০ টাকার কোন প্যাক কিনলে পেয়ে যাবেন ২ জিবি ডেটা। বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইন্টারনেটের ব্যবহার বহুগুণে বেড়ে গিয়েছে। এই বৃদ্ধি পাওয়া ইন্টারনেটে চাহিদাকে কিছুটা হলেও সামাল দেবার জন্য এই নতুন অফার নিয়ে হাজির হয়েছে এয়ারটেল।

আপনি নিজের এয়ারটেল প্রিপেড নম্বরে এই 4G ডাটা ভাউচার রিডিম করতে পারবেন। আপনার প্যাকেট এর গায়ে এই ডেটা ভাউচারের কোড থাকবে। আপনি নিজের এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন খুলে, সেখানে এই কোড ইন্টার করবেন কুপন সেকশনে গিয়ে। এরপর আপনার এয়ারটেল নম্বরে এই ডেটা রিচার্জ হয়ে যাবে। এই অফার আগামী ৩১ জানুয়ারি অব্দি ভ্যালিড আছে। তবে একবার রিডিম করা হয়ে গেলে, এডেটা সর্বাধিক ৩ দিনের জন্য চলবে।

ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল ডাটা প্ল্যান এর দাম বৃদ্ধি হওয়ার ঘোষণা করার পরেই এই নতুন অফার নিয়ে হাজির হয়েছে এয়ারটেল। এই নতুন অফারে এয়ারটেল ব্যবহারকারীরা সর্বমোট ৬ জিবি ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তার জন্য তাদেরকে কিনতে হবে শুধুমাত্র ৩ প্যাকেট চিপস। এর ফলে বর্তমানে নেট পাড়ায় এই অফারটির বিষয়ে জোর চর্চা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026