করাচি: হাফিজ সইদ মুম্বইয়ের ২৬/১১ হামলার মূলচক্রী। যাকে আজও ঘৃণার চোখে মনে রেখেছে গোটা দেশ। এবার অবৈধ তহবিল যোগানের মামলায় এই হাফিজ সইদকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের এক সন্ত্রাস দমন আদালত। পাকিস্তানের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
জানা গিয়েছে, হাফিজ ছাড়াও আরও দুজনকেও কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাকিস্তানে সন্ত্রাস দমন আদালত। এই দুজন হলেন জাফার ইকবাল এবং ইয়াহিয়া মুয়াজিদ। তাদেরকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অন্য আর একটি মামলার কারণে ছ’মাসের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
এ প্রসঙ্গে পাকিস্তানে সন্ত্রাস দমন আদালতের বিচারক আরশাদ হসেন ভুট্টা বলেছেন, ‘সাজা একাধারে দেওয়া হবে। এই তিনজনের সমস্ত সম্পত্তি অর্থ এবং আরও অন্যান্য যাবতীয় যা আছে, তা বাজেয়াপ্ত করা হয়েছে।’ তবে মুম্বইয়ের ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সইদের এই কারাদণ্ডের খবর ভারতকে অনেকটাই স্বস্তি দিয়েছে বলে মনে করছে বিশ্বের কূটনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…