কলকাতা: হলুদ ট্যাক্সির জগতে সাধারণ ক্যাব বুকিংয়ের ভাবনা ভেবেছিল বিশ্বের অন্যতম পরিবহন সংস্থা উবের। নিজস্ব তৈরি করা অ্যাপ থেকে উবের ট্যাক্সি বুক করে মানুষ নিজেদের জার্নি উপভোগ করতে শুরু করে। উবের ট্যাক্সিতে সফলতা পাওয়ার পর নিয়ে আসে উবের বাইক। আর এবার এই পরিবহন সংস্থা আনতে চলেছে উবের টোটো। কলকাতা এবং আশেপাশের শহরতলী অঞ্চলে এই ই-রিক্সা চালু করার ভাবনা ভাবছে উবের।
জানা গিয়েছে, উবের কর্তৃপক্ষ আপাতত ৫০০টি ই-রিক্সা শহর এবং শহরতলির বিভিন্ন অঞ্চলে চালাবে বলে পরিকল্পনা করেছে। করোনা পরিস্থিতির মধ্যে এখনও সব জায়গায় অ্যাপ ক্যাব পাওয়া যাচ্ছে না। তার ওপর নিউ নর্ম্যাল পরিস্থিতিতে শুরু হয়েছে অফিসে যাতায়াত। কিছুদিন পর রাজ্যের সমস্ত স্কুল-কলেজগুলি খুলে যাওয়ার নির্দেশিকাও রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হতে পারে। এমতাবস্থায় উবেরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এ প্রসঙ্গে সংস্থা থেকে জানা গিয়েছে যে, এই শহরের কথা ধরলে আপাতত বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট, সল্ট লেকে Uber-এর এই ইলেকট্রনিক রিকশার পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি, হাওড়ার কিছু নির্দিষ্ট অংশেও এই সুবিধা পাওয়া যাবে বলে উবের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…