ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Hallmark Gold: সোনার গয়না কেনার নিয়মে বড় পরিবর্তন, ছয় অঙ্কের হলমার্ক ছাড়া আর গ্রহণযোগ্য হবে না সোনা

পহেলা এপ্রিল থেকে বদলাতে চলেছে সোনা কেনার নিয়ম। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নির্দেশ দিয়েছে আগামী ৩১ মার্চের পর থেকে ছয় অংকের হলমার্ক ছাড়া আর সোনার গয়না বিক্রি করা যাবে না। দেশজুড়ে নকল সোনা কেনাবেচা বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে এই সরকারি সংস্থা। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ মার্চের পর ছয় অঙ্কের এই হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন ছাড়া আর কোন রকমের সোনার গয়না বিক্রি করতে পারবেন না স্বর্ণ ব্যবসায়ীরা।

আর অন্য কোন ধরনের সোনা আপনি কিনতে পারবেন না ৩১ মার্চের পর থেকে। এখনকার দিনে এই ছয় অঙ্কের হলমার্ক ছাড়া বেশ কিছু সোনা বাজারে ঘোরাফেরা করছে। সেগুলি মূলত নকল সোনা। গ্রাহকদের ঠকানোর জন্য বিভিন্ন ধরনের সোনা তৈরি করে থাকে ব্যবসায়ীরা। নতুন এই নিয়ম অনুযায়ী সোনা কেনাবেচার ক্ষেত্রে শুধুমাত্র ছয় অঙ্কের আলফা নিউমেরিক হলমার্ক এবার থেকে গ্রহণযোগ্য হবে। এর আগে সোনার গয়না কেনার ক্ষেত্রে যে চার অঙ্কের হলমার্ক নিয়ম চালু ছিল, সেই নিয়ম এবার থেকে বন্ধ করতে চলেছে সরকার। এর ফলে সোনা হবে আরো সুরক্ষিত এবং গুণগতমান হবে আরো ভালো।

সোনার গুণগত মান এবং ধাতুটি আসল কি নকল তা যাচাই করার জন্য দেশজুড়ে এই হলমার্ক ব্যবস্থা চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কিন্তু চার এবং ছয় অঙ্কের হলমার্ক নিয়ে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি রুখতে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। বিক্রেতা এবং ক্রেতা দু পক্ষই কোন নির্দিষ্ট গয়নার পেছনে খোদাই করা ছয় অঙ্কের সংখ্যা দিয়ে, যাচাই করে নিতে পারবেন ওই গয়নার সম্পর্কে যাবতীয় তথ্য। এর ফলে ক্রেতারাও থাকবেন অনেকটা বেশি সুরক্ষিত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026