নিউজ

Ration System: রেশন দোকান নিয়ে এবার নয়া সংঘাতে কেন্দ্র-রাজ্য, নতুন কোন ফরমান জারি করল কেন্দ্রের মোদি সরকার?

একাধিক প্রকল্পের খাতে বকেয়া কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে টানা বচসা লেগেই রয়েছে। তার মধ্যে এবার নয়া সংঘাত লেগেছে বলে মিলল খবর। বাংলা রেশন দোকানগুলি থেকে অনলাইনে নানা সরকারি পরিষেবা প্রধান নিয়ে এবার শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সমস্যা। বাংলা রেশন দোকানগুলিতে রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র থাকবে নাকি কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার থাকবে সেটা নিয়ে দুই সরকারের মধ্যে শুরু হয়েছে গোলমাল। কেন্দ্রীয় সরকার চাইছে, রেশন দোকান থেকে অনলাইন সরকারি পরিষেবা দিতে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে কমন সার্ভিস সেন্টার চালু করা হোক। তবে রাজ্য সরকার এটা চাইছে না কারণ এতে মানুষ সমস্ত পরিষেবা পাবে না।

কেন্দ্রের খাদ্য এবং গণবণ্টন মন্ত্রী পীযুষ গোয়েল সহ মন্ত্রকের শীর্ষকর্তারা এই সম্পর্কে একটি বৈঠক করেছেন রাজ্য সরকারের সাথে। কমন সার্ভিস সেন্টার চালু করার কথা বলে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা মানতে একেবারেই নারাজ। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলছেন, ‘আমরা চাইছি যাতে রাজ্যের রেশন দোকানগুলিতে কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার নয়, বরং রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র থাকে। কারণ এটার মাধ্যমে রাজ্যের আরো বেশি সংখ্যক মানুষকে অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে বাংলা সহায়তা কেন্দ্র অন্যতম একটি প্রকল্প। রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্র থেকে সরকারের ৪০টি দফতরের ৩২৩ ধরনের পরিষেবা অনলাইনে পাওয়া যায়। কেন্দ্রের কমন সার্ভিস সেন্টার দিয়ে এটা সম্ভব নয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখন রাজ্যে ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। আরো ১,৪৬৪ টি কেন্দ্র খোলা হবে খুব শীঘ্রই। তাই রাজ্যের প্রায় ২১হাজার রেশন দোকানে যদি বাংলা সহায়তা কেন্দ্র চালু করা যায় তাহলে এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে বিএসকে-র সংখ্যা। সেটা নিয়েই শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সমস্যা।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ২০টি রাজ্যের রেশন দোকানে কমন সার্ভিস সেন্টার চালু করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই রাজ্যগুলির প্রায় ৩৩ হাজার ১৮৮টি রেশন দোকান প্রয়োজনীয় আইডি পেয়েছে। যদিও গোটা দেশের নিরিখে এখনো লক্ষ্যমাত্রার ১০ শতাংশ পূরণ হয়নি। এক্ষেত্রে প্রথম স্থান রয়েছে ঝাড়খন্ড। কমন সার্ভিস সেন্টার থেকে অনলাইনে কেন্দ্রীয় সরকারের নানা পরিষেবা ছাড়াও ব্যাংকিং কাজ করতে পারবেন সাধারণ মানুষ। তবে রেশন দোকানগুলি থেকে এই ধরনের পরিষেবা সাধারণ মানুষের কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গে এখনই প্রায় ৫১ হাজার কমন সার্ভিস সেন্টার নথিভুক্ত রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026