শ্রেয়া চ্যাটার্জী : আবির কথাটি শুনলেই যেন আমাদের মুখটা রাঙা হয়ে ওঠে দোলের কথা ভেবে, কিন্তু না আজ হোলি উৎসব না কিন্তু আজকে একটা শুভ দিন বটে, আবির চট্টোপাধ্যায়, আজ তার জন্মদিন। শুভ জন্মদিন আবির।
‘হালকা গোফের রেখা আদর্শ এ চোখারোখা যে ছেলেটা দিত মন দুলিয়ে’
হ্যাঁ মনে মনে হয়ত আপনিও এই গানটি গুনগুন করছেন এই হ্যান্ডসাম নায়ক এর জন্য। তার ঝুলিতে রয়েছে অনেকগুলি বিখ্যাত সিনেমা ব্যোমকেশ পর্ব, বাস্তুসাপ, মনচোরা, রাজকাহিনী, জমের রাজা দিল বর, এবার শবর, ব্যোমকেশ ফিরে এলো, জাতিস্মর, বাদশাহী আংটি, হৃদমাঝারে, বাঙালি বাবু ইংলিশ মেম, আসবো আর একদিন, মেঘে ঢাকা তারা কানামাছি, বোঝেনা সে বোঝেনা আবার ব্যোমকেশ, বেডরুম, বাইশে শ্রাবণ।
এই ছবিগুলি প্রত্যেকটাই বাংলা ভাষাতে। তবে হিন্দি ভাষাতেও কাহানি নামে কে সিনেমা খুব দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। তবে বাস্তুসাপ সিনেমাটির জন্য বেস্ট অ্যাক্টর পপুলার আওয়ার্ড পান ২০১৬ সালে।
অভিনয়টা তার রন্ধ্রে রন্ধ্রে, তবে হবে নাই বা কেন তার বাবা-মা হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী ও রুমকি চট্টোপাধ্যায়। দাম্পত্য সঙ্গিনী হিসেবে পেয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায় কে। সিনেমার পাশাপাশি টেলিভিশনের মেগা সিরিয়ালে ও তিনি কাজ করেছেন। প্রলয় আসছে, সময়, ভুল, হঠাৎ মেঘ, ক্রেডিট কার্ড প্রভৃতি।
এমন একজন প্রতিভাবান অভিনেতার প্রয়োজন চলচ্চিত্র জগতে। তাই তার এই শুভদিনে আমরা প্রত্যেকে তার দীর্ঘায়ু কামনা করি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…