দেবী মহালক্ষ্মীর শুভ আগমন বার্তায় ধরণী আজ ধন্য। দিকে দিকে নিনাদিত হচ্ছে শঙ্খধ্বনি। তাঁর মুকুট গগন স্পর্শ করছে। তিনি দশপ্রহরণ ধারণ করে , দশদিক আলো করে পর্বত চূড়ায় বিরাজ করছেন স্বমহিমায়। তিনি সর্বত্র বিরাজমান। সৃষ্টির প্রতিটি অনুপরমাণুতে তাঁর চিরন্তন উপস্থিতি। তিনিই দুর্গা। তিনিই ভদ্রকালী। তিনিই সকল কর্মে সিদ্ধি প্রদায়িনী স্বয়ং সিদ্ধিদাত্রী।
পুরাণ মতে দেবী কালরাত্রি ও দেবী মহাকালী, এক এবং অভিন্ন। দেবী শুম্ভ ও নিশুম্ভ এর মহাবলশালী অসুরদ্বয় চন্ড ও মুন্ডকে বধ করে দেবী চামুন্ডা রূপে বিখ্যাতা হন। উল্ল্যেখ দেবী চন্ডিকা দেবীকে এই নামে ভূষিত করেছিলেন। অন্যদিকে কৈলাশবাসিনী পার্বতী দেবী কালরাত্রির মাধ্যমে দুর্গমাসুরকে সাবধান করেছিলেন যে সে যেন কৈলাশ আক্রমন করার বাসনা পরিহার করে। কিন্তু অসুর দেবীর কথা অমান্য করে কৈলাশ আক্রমন করে এবং দেবী তাঁকে বধ করে দুর্গারূপে জগৎমাঝে পরিচিতি পান। বলাবাহুল্য এই দেবী কালরাত্রি স্বয়ং জগৎ পালক শ্রী হরিকেও যোগনিদ্রায়ে আচ্ছন্ন করে রেখেছেন। দেবীর আরাধনার পদ্ধতি কিছুটা হলেও ভিন্ন স্বাদের। জগৎজননী যতই উগ্ররূপ ধারন করুন না কেন, সন্তানের কাছে উনি শুধুমাত্র একজন মা। এবং যার অন্যকোন পরিচয়ের প্রয়োজন নেই। এই নিখিল ব্রহ্মান্ড তাঁর থেকেই আরম্ভ ও প্রলয়কালে তাঁর মধ্যেই বিলীন হয়ে যায়। সত্য ও সনাতনের জন্য উনি অনন্ত ও মহাপাতকিদের জন্য উনি নৃমুন্ডমালিনি, সংহারকারিনি মহাকালী!!
Written by – কুণাল রায়
ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…
মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…
আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের চোটের পর অবশেষে দলে ফিরতে…
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…
আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…
আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…