শুভ নববর্ষ। ২০১৯ কে পেরিয়ে আজ পয়লা জানুয়ারি। সাল ২০২০। বিগত বছর আমাদের মিশ্রফল দিয়েছে। কিছু আনন্দ, কিছু সাফল্য, কিছু ব্যর্থতা, কিছু অনাবশ্যক ঘটনা ও কিছু টানাপোড়েন। বিভিন্ন মহলে বিগত বছর ছাপ ফেলে গেছে। পাশাপাশি আমাদের সত্তাতেও যথেষ্ট স্পষ্ট সেই ছাপ, যা হয়ত কোনদিনও ভুলতে পারা সম্ভব নয়।
বছরের শুরুতেই ছিল যেমন রাজনৈতিক টানাপোড়েন, তেমনই চক্রান্ত। ভারতের বৃহত্তম দলের নজিরবিহীন জয়। চারিদিকে তার জয়জয়কার, এক লহমায় স্বীকার করতে বাধ্য করায় যে “জোড় যার মুল্লুক তার”। বিভিন্ন দিক থেকে নানা ধরণের সরকারী পরিকল্পনা বেশ কিছুটা সাধারণ জনগণের কপালে ভাঁজ ফেলেছিল। বছরের মাঝামাঝি, মেট্রো পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের সকল আনন্দে গ্রহণ লেগেছিল।
বহুতল পুরোনো বাড়িগুলো তাসের ঘরের মত ভেঙে পড়েছিল। রাস্তায় নেমে এসেছিল তারা। প্রতিবাদ মিছিল থেকে শুরু করে নানা রাজনৈতিক সভারও আয়োজন করা হয়, কিন্তু তা যন্ত্রণা মিশ্রিত কান্নাকে মোছাতে পারেনি! অবশ্য মেট্রোর কাজ বন্ধ হয়েছিল, কিন্তু যা তারা হারিয়ে ছিল, তা আজও ফিরে আসেনি। শুধুমাত্র অর্থের মাধ্যমে সব কিছুর সুস্পষ্ট সমাধান সম্ভব কি! বোধহয় নয়।
বছরের শেষে রচিত হয় এক লজ্জা, এক গ্লানির ইতিহাস। হায়দারাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির নির্মম ধর্ষণ ও হত্যা। এমন এক ঘটনা যা গনতন্ত্রের আসনের দিকে তর্জনী তুলেছিল। বারবার একই প্রশ্ন “কোথায় বিচার, কোথায় শাস্তি”? এবং পরবর্তী সময়ে ওই চার ধর্ষণকারীদের গুলি করে হত্যা করা হয়। কিন্তু যে মা তার সন্তানকে হারাল, যে বোন তার দিদিকে হারাল, যে বন্ধু তার বন্ধুকে অকালে ঝরে যেতে দেখল, সেই ক্ষত স্থানের প্রলেপ কোথায়! সেই যন্ত্রণা আজও আকাশ বাতাস বিদীর্ণ করছে। শুধু আস্থা ঈশ্বর ও সময়ের ওপর!
পাশাপাশি বিরল সূর্যগ্রহণ ও এই বছরের শীত চিরস্মরণীয় হয়ে থাকবে। কলকাতাবাসী, এমনকি বাকি রাজগুলোতেও মানুষ শীতে জুবুথুবু। কিন্তু প্রকৃতি তাঁর খেয়ালেই চলবে! মানিয়ে নেওয়া ছাড়া কোনও বিকল্প নেই!
আজ বর্ষবরণ। এক শুভক্ষণ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু উৎসবও মহাসমারোহে পালিত হচ্ছে। জানুয়ারি মাসের শেষের দিকে গ্রহরাজ শনির রাশি পরিবর্তন হবে। প্রায় তিরিশ বছর পর গ্রহরাজ স্বক্ষেত্রে বিরাজ করবেন। এক অতি শুভযোগ নির্মিত হবে। নাম শশ মহাযোগ। প্রতিদিকে পরিবর্তন নির্দেশ করছে এই মহাজাগতিক পরিবর্তন। সকলের কৃপায় যেন এই নতুন বছর সার্থক হয়ে ওঠে, এই একমাত্র প্রার্থনা!!
-কুণাল রায়
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…