নিউজ

নতুন বছরে চন্দ্রায়ণ-৩ চাঁদে অবতরণ করবে ভারত, জানাল কেন্দ্র সরকার

২০২০ সালে তাদের তৃতীয় চন্দ্র অভিযানে নামবে ভারত, মঙ্গলবার এ কথা জানালেন মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। একটি মাত্র ল্যান্ডার ও রোভার নিয়ে চন্দ্রযান- ৩ চাঁদে অবতরণ করবে বলে জানালেন তিনি। জিতেন্দ্র সিং এদিন বলেন, ‘হ্যাঁ, ২০২০ সালে ল্যান্ডার ও রোভার মিশনে নামা হবে। আমি আগেই বলেছি, চন্দ্রযান- ২ এর অভিযান ব্যর্থ হয়নি। এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি।’ কোন দেশ এক বারের চেষ্টায় সফল অবতরণ করতে পারেনি জানিয়ে তিনি এদিন আরও বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যারা প্রথম বারের চেষ্টায় চন্দ্র অভিযান সফল ভাবে করেছে। আমেরিকাও অনেক বার চেষ্টা করেছে। কিন্তু আমাদের একবারের বেশী চেষ্টা করতে হয়নি।’

চন্দ্রযান- ২ চাঁদের মাটিতে অবতরণের প্রথম মিশন ভারতের। দেশের দ্বিতীয় চন্দ্র অভিযান যাত্রাপথের ২.১ কিমি আগে তার মিশন শেষ করে। ৭ সেপ্টেম্বর অবতরণের নির্দিষ্ট স্থানের মাত্র ৫০০ মিটার আগে শেষ হয়ে যায় বিক্রম ল্যান্ডারের অভিযান।

আরও পড়ুন : বছর শেষে আবার ধাক্কা রান্নার গ্যাসে, দাম বাড়ল সাড়ে ২১ টাকা

একটি সফল অবতরণ মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর ভারতকে চতুর্থ দেশ হিসেবে প্রতিষ্ঠা দিত। চাঁদের দক্ষিণ মেরুর এত কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে প্রথম দেশ হওয়ার সুযোগ ছিল ভারতের কাছে। প্রয়োজনের তুলনায় গতিবেগ কমে যাওয়ায় বিক্রম ল্যান্ডারের ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে সংসদে এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন মহাকাশ গবেষণা বিষয়ক মন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

অষ্টম পে কমিশনের নতুন আপডেট, ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৫ হাজার করার দাবি

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের…

May 7, 2026

১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় শুরু কাজ, পালাবদলের পর শহরের মেট্রো প্রকল্পে গতির আশা

কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর কলকাতার মেট্রো ও রেল প্রকল্পে নতুন গতি…

May 7, 2026

এক রিচার্জেই ৩৬৫ দিন! Jio দিচ্ছে 2.5GB ডেটা ও JioHotstar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি…

May 7, 2026

ব্রিগেডে বিজেপির শপথের দিন কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতার আবহাওয়ার খামখেয়ালিপনা এখন প্রায় নিত্যসঙ্গী। দিনের বেলায় তীব্র গরম আর বিকেল গড়াতেই দফায় দফায়…

May 7, 2026

টানা তিন হারে ধাক্কা পাঞ্জাবে! কেকেআরের প্লে অফ স্বপ্নে বড়সড় দুঃসংবাদ

কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু…

May 7, 2026

PM Shri Scheme: বাংলার স্কুল পড়ুয়ারাও পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দ্রুত পিএম শ্রী প্রকল্প চালুর জন্য উদ্যোগী কেন্দ্র। খুব শীঘ্রই দুই রাজ্যের…

May 7, 2026