মুর্শিদাবাদকে দুটি পুলিশ জেলায় বিভক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি হল মুর্শিদাবাদ পুলিশ জেলা, অপরটির জঙ্গিপুর পুলিশ জেলা। মুখ্যমন্ত্রী দুটি পুলিশ জেলায় নিয়োগ করেছেন দুজন পুলিশ সুপার। মুর্শিদাবাদ পুলিশ জেলায় সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে অজিত সিংহ যাদব কে। মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর হয়েছে বহরমপুর। অপরদিকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক গুপ্তাকে। জঙ্গিপুর পুলিশ জেলার সদর দপ্তর রঘুনাথগঞ্জ। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার মুকেশ কুমারের পদন্নতির কারণে তিনি মুর্শিদাবাদ জেলার ডিআইজি পদলাভ করেছেন।
মঙ্গলবার নবান্নের তরফে সর্বমোট ৫৮ জন আইপিএস অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের জায়গায় এসেছেন পূর্ব মেদিনীপুরের পুলিশসুপার ভি সলমন নিশাকুমার। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ডি আই জি প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব পেয়েছেন। আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র আইজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহের জায়গায় এসেছেন।
আরও পড়ুন : বছরের শুরুতেই বাড়বে বেতন, ঘোষণা মমতা সরকারের
সিআইডিতে নতুন পদের দায়িত্ব পেয়েছেন মিতেশ জৈন। আইজি সিআইডি হয়েছেন বাস্তব বৈদ্য। বছরের প্রথম দিন থেকেই নতুন দায়ত্ব পালন করবেন উল্লেখ্য পুলিশ আধিকারিকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…