প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। নতুন বছরে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বুধবার সকালে ট্যুইটের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আশা করছি নতুন বছর প্রত্যেকের জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে।
সকলের সুস্থতাও কামনা করেন তিনি। তিনি বলেন, ‘২০২০ আনন্দে কাটুক সবার। আশা করছি নতুন বছর সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। প্রত্যেকে সুস্থ থাকুন ও সকলের জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক।’ এদিন ইংরেজীর পাশাপাশি হিন্দিতেও নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : বছর শেষে আবার ধাক্কা রান্নার গ্যাসে, দাম বাড়ল সাড়ে ২১ টাকা
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী ২০১৯ সালে দেশের সাফল্য ও ২০২০ দেশের মানুষের জন্য সরকার কী কী করতে চলেছে এই নিয়ে একটি ট্যুইট করেন। তবে দিল্লি আজ শুধু বর্ষবরণ নিয়েই মাতোয়ারা ছিল না। নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভও দেখান দিল্লির বাসিন্দারা। সাকেতের সিটি ওয়াক মল, নেহরু প্লেস, খান মার্কেট, রাজৌরি গার্ডেন, কন্নাউট প্লেস সহ দিল্লির গুরুত্বপূর্ণ বাজার ও রাজনৈতিক কেন্দ্রগুলিতে বিক্ষোভ প্রদর্শনের জন্য জমায়েত করেন তারা।
মঙ্গলবার রাতে ২০২০ কে স্বাগত জানাতে শাহিন বাগে জড়ো হওয়া হাজার হাজার মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর প্রতিবাদে বিক্ষোভ দেখান এদিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…