খেলা

Hardik Pandya: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হার্দিক পান্ডিয়া! প্রেম দিবসে বাবার বিয়ের সাক্ষী থাকলো ছেলে অগস্ত্য

এবার আরো লুকিয়ে নয়, বরং প্রেম দিবসে লোক জানিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সম্প্রতি তার বিয়ের কয়েকটি ছবি বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ২০২০ সালে সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেই বিয়ে। কয়েকজন পরিবারের সদস্য নিয়ে নাতাশাকে বিবাহ করেছিলেন হার্দিক পান্ডিয়া।

অবশ্য বিয়ের দিন কয়েক পরে ভারতীয় ক্রিকেটার জানান যে তিনি পিতা হতে চলেছেন। বর্তমানে হার্দিক পান্ডিয়ার বছর দুয়েকের একটি পুত্র সন্তান রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, হার্দিক পান্ডিয়ার পুত্র অগস্ত্য সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। বছর তিনেক আগে আইনিভাবে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করলেও সম্প্রতি পাশ্চাত্য রীতি মেনে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন হার্দিক পান্ডিয়া। আর সেই বিয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল তাদের পুত্র অগস্ত্য।

এদিন বিশ্বপ্রেম দিবসে রাজস্থানের জয়পুরে চোখ ধাঁধানো আয়োজনে বিয়ে সারলেন হার্দিক পান্ডিয়া। স্ত্রী নাতাশাকে ফের বধু বেশে সাজিয়ে পাশ্চাত্য রীতিতে বিবাহ করলেন তিনি। বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,”তিন বছর আগে যে শপথ নিয়েছিলাম তা নতুন করে ভালোবাসার দ্বীপে ভ্যালেন্টাইন্স ডে-তে উদযাপন করছি। পরিবার সঙ্গ এবং বন্ধুদের পেয়ে আমরা সত্যিই ধন্য”।

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিয়েতে পরিবারের সকল সদস্যের উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক সেলিব্রেটি। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, কে এল রাহুল এবং আথিয়া শেঠি উপস্থিত ছিলেন হার্দিক পান্ডিয়ার বিয়েতে। ভারতীয় অলরাউন্ডারের বিয়ের সেই মুহূর্ত গুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার রীতিমত ভাইরাল হচ্ছে নেটপ্রেমীদের দ্বারা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026