নিউজ

PM Kisan Sanman Nidhi: সুখবর! ফেব্রুয়ারি মাসের এই তারিখে ১৩ তম কিস্তি পাবেন কৃষকরা, জেনে নিন কি করে করবেন স্ট্যাটাস চেক

২০১৯ সালের বাজেটের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য পিএম কিষান স্কিমের ঘোষণা করেছিলেন। স্কিম অনুযায়ী দেশের প্রত্যেকটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রত্যেক চার মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকদের ক্ষমতায়ন করতে কেন্দ্রীয় সরকার এই কিষান সম্মান নিধি প্রকল্প চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফেব্রুয়ারি মাসেই কৃষকরা পাবেন তাদের ১৩ তম কিস্তি। অনেকদিন ধরেই কৃষকরা তাদের এই কিস্তির অপেক্ষা করছিলেন। অবশেষে হলো সেই অপেক্ষার অবসান। ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে কৃষকদের পিএম কিষান সম্মান নিধির ১৩ তম কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও PM-Kisan-এর ১৩ তম কিস্তি প্রকাশের বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এখনও অব্দি। তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে ১৩ তম কিস্তির অর্থটি ২৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়ে যেতে পারে। জানিয়ে রাখি, একই দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ৮ বছর পূর্ণ হবে। আপনি যদি আপনার পিএম কিষান সম্মান নিধির স্ট্যাটাস চেক করতে চান, তাহলে মেনে চলতে হবে মাত্র কয়েকটি সহজ স্টেপ। কি করে, তা দেখে নিন এই প্রতিবেদনের শেষ অংশে।

PM Kishan Status Check পদ্ধতি:

  • অফিসিয়াল PM Kisan ওয়েবসাইট https://pmkisan.gov.in/ পোর্টালে যান।
  • ওয়েবসাইটের ডানদিকে একটি হলুদ রঙের ট্যাব থাকবে যাকে বলা হয় “ ড্যাশবোর্ড”, ড্যাশবোর্ডে ক্লিক করুন।
  • ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে।
  • গ্রাম ড্যাশবোর্ড ট্যাবে, আপনাকে আপনার সম্পূর্ণ বিবরণ পূরণ করতে হবে।
  • রাজ্য, জেলা, উপ-জেলা এবং পঞ্চায়েত অপশন নির্বাচন করুন।
  • তারপর Show বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনি আপনার PM Kisan স্ট্যাটাস দেখতে পারবেন।
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026