খেলা

IND Vs SL: কেন শেষ ওভারে অক্ষর প্যাটেলকে দিয়ে বোলিং করালেন হার্দিক পান্ডিয়া? তথ্য ফাঁস করলেন নিজেই

গতকাল শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ব্লু-বাহিনী। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে রোমাঞ্চকর সেই ম্যাচে ২ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, এই জয়ের সুবাদে নতুন বছরে ভারতীয় দলের যাত্রা ইতিবাচক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শ্রীলংকার বিপক্ষে ২ রানের জয়ের সুবাদে ভারতীয় দল ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তবে ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব দেওয়ার কৌশল দেখে ইতিমধ্যে প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শেষ মুহূর্তে হার্দিকের নেওয়ার সিদ্ধান্তে ভারতীয় দল জয়ের লক্ষ্য মাত্রা স্পর্শ করতে সক্ষম হয়।

গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের টপ ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একমাত্র ঈশান কিষান ভিন্ন ব্যাট হাতে ব্যর্থ হয় ভারতীয় দলের ব্যাটসম্যানরা। শেষ মুহূর্তে দীপক হুডা এবং অক্ষর প্যাটেলের অপরাজিত ৬৮ রানের পার্টনারশিপে ভারত নির্ধারিত ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তবে এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কান দলের সামনে সেই লক্ষ্যমাত্রা ছিল নিতান্তই নগণ্য। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চর্তুর র্নির্দেশনায় লঙ্কান বাহিনীর সামনে ২ রানের ব্যবধানে ম্যাচ যেতে ভারত। আসলে শেষ ওভারে অক্ষর প্যাটেলকে দিয়ে বোলিং করান হার্দিক পান্ডিয়া, আর সেখানেই বাজিমাত করেন তিনি।

এদিকে, শেষ ওভারে কেন তিনি অক্ষর প্যাটেলকে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন উঠতেই জবাব দিয়েছেন পান্ডিয়া। তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি জানি আমার দল অত্যন্ত শক্তিশালী। আমি ইচ্ছা করেই আমার দলকে বিপদে ফেলতে চাইছিলাম। কারণ আমি সব সময় চাই, কঠিন পরিস্থিতি থেকে আমার দল বেরিয়ে আসুক। একমাত্র তবেই আমরা বড় ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবো।’

উল্লেখ্য, ১৬২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল শ্রীলংকা। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। সেই সময় ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া পেসার ছেড়ে স্পিনার অক্ষর প্যাটেলের হাতে বল তুলে দেন। স্বাভাবিকভাবে তার এমন সিদ্ধান্তে একাধিক প্রশ্ন উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে শেষ ওভারে অক্ষর প্যাটেলের দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026