নিউজ

LPG Price Drop: বছর শুরুতেই সুখবর, একধাক্কায় ৬৫ টাকা দাম কমল রান্নার গ্যাসের

দেখতে দেখতে কেটে গিয়েছে ডিসেম্বর মাস। নতুন ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া সকলের মধ্যে। আর এরমধ্যেই সাধারণ মানুষ পেল নতুন বছরের উপহার। হ্যাঁ, এটাই সত্যি। নতুন বছরে একধাক্কায় অনেকটাই কমল গ্যাসের সিলিন্ডারের দাম। তবে এই ঘটনাটি বাংলাদেশের। বাংলাদেশি মুদ্রায় ৬৫ টাকা দাম কমল রান্নার গ্যাসের। এবার বাংলাদেশে এখন থেকে ১২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে বাংলাদেশি মুদ্রায় ১২৩২ টাকা। এত দিন ওই গ্যাস সিলিন্ডার কিনতে দিতে হত ১২৯৭ টাকা।

গ্যাসের দাম কমার কথা বছর শুরুতেই ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গত সোমবার বিকেল থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশে এলপিজি সিলিন্ডারের দাম কমার কথা জানিয়েছেন বিইআরসি-র চেয়ারম্যান আবদুল জলিল। গত ডিসেম্বরে সিলিন্ডারপিছু গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় বেড়েছিল ৪৬ টাকা। এই জানুয়ারিতে দাম অবশ্য অনেকটাই কমল। এতে যে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

তবে সরকারি এলিপিজি এর দাম কমেনি। কিন্তু দাম পরিবর্তন হয়েছে গাড়ির গ্যাসের। এই গ্যাসকে অটোগ্যাস বলে। অটোগ্যাসের নতুন দাম নির্ধারিত হয়েছে লিটারপিছু বাংলাদেশি মুদ্রায় ৫৫.৯২ টাকা। এটি আগে ছিল ৫৭.৫৫ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026