এক চার্জে ৯৫ কিলোমিটার চলবে Harley Davidson এর এই ইলেকট্রিক সাইকেল, জেনে নিন খুঁটিনাটি

বর্তমান যুগে ইলেকট্রিক গাড়ি বাইক ব্যবহারের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফিউচার যে এই ইলেকট্রিক তা বুঝতে পেরেছেন সকলেই। তাইতো একের পর এক কোম্পানি বিভিন্ন আকর্ষণীয় এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ট্রান্সপোর্ট প্রডাক্ট বাজারে লঞ্চ করছে। এতদিন অব্দি অনেক ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের সম্বন্ধে আপনারা জেনেছেন। তবে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের একটি ইলেকট্রিক সাইকেলের ফিচার সম্বন্ধে জানাবো যা শুনে অবাক হবেন আপনিও।

জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হারলে ডেভিডসন অতিসম্প্রতি তাদের একটি ই-বাইক (ইলেকট্রিক সাইকেল) লঞ্চ করেছে। নতুন এই ব্র্যান্ডের নাম Serial1 BASH/MTN। কোম্পানি দাবি করেছে যে এই ই-বাইক অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পারফেক্ট চয়েস। এর শক্ত ফ্রেম, অফরোড টায়ার এবং বেশ কিছু প্রিমিয়াম হার্ডওয়ার সাইকেলটিকে পাহাড় এবং অ্যাডভেঞ্চারের জন্য পারফেক্ট বানিয়ে তোলে। জানিয়ে রাখা ভাল, এই কোম্পানি MOSH/CTY এবং RUSH/CTY নামে দুটি মডেলও লঞ্চ করেছিল আগে। কোম্পানির মতে, দুটি মডেলই সিটি রাইডিংয়ের জন্য আদর্শ, অন্যদিকে নতুন মডেল অ্যাডভেঞ্চারের জন্য ডিজাইন করা হয়েছে।

এরপর আসা যাক, Serial1 BASH/MTN ই বাইকের পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্বন্ধে। জানা গিয়েছে, এই ই বাইকে ৫২৯ Wh ক্ষমতার একটি ব্যাটারি প্যাক রয়েছে, যা কোম্পানির দাবি ড্রাইভিং মোডের উপর নির্ভর করে ৩০ থেকে ৯৫ কিলোমিটারের একক চার্জ রেঞ্জ দিতে পারে। স্পষ্টতই, হাই পাওয়ার মোডে বাইকের রেঞ্জ কম হবে এবং এই ইলেকট্রিক সাইকেলের রেঞ্জ ইকো মোডে বেশি হবে। এই সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ৩২ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।

অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য যেহেতু এই সাইকেল বানানো হয়েছে তাই এতে রয়েছে মজবুত ফ্রেম স্ট্রাকচার। অফরোডে সুবিধার জন্য সাইকেলে Michelin E-Wild knobby টায়ার ব্যবহার করা হয়েছে। সাইকেলটিতে চার-পিস্টন ২০৩ মিমি হাইড্রোলিক ডিস্ক ব্রেক করা হয়েছে। এই সাইকেল ৭৫ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ২.৫ ঘন্টা। তবে পুরো চার্জ হতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা। ভারতীয় মূল্যে হারলে ডেভিডসনের Serial1 BASH/MTN সাইকেলটির দাম প্রায় ৩.১০ লাখ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026