শিল্পা শেট্টি নব্বইয়ের দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের ভক্তদের। বর্তমানে বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে যাননি তিনি। এই মুহূর্তে একাধিক রিয়্যালিটি শোতে বিচারক আসনে দেখা মেলে তার। অভিনেত্রীকে যারা চেনেন তারা জানবেন, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। শরীরচর্চা ও ফিটনেসের দিক দিয়েও কম চর্চায় থাকতে দেখা যায় না তাকে।
সম্প্রতি ‘ফিল্মি জ্ঞান’ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শিল্পা শেট্টির একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যেখানে অভিনেত্রীকে বোল্ড লুকে দেখা গিয়েছে। একটি স্লিভলেস, ডিপনেক, ব্যাকলেস ব্লাউজে ও লাল শাড়িতে দেখা গিয়েছে। একটু অন্যরকমভাবেই শাড়িটি পরেছিলেন অভিনেত্রী। নিজের সাজ পূরণ করার জন্য খোলা চুলে, হাইহিলে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই পোশাকের সাথে সাথে হালকা অলংকারেও সেজে উঠেছিলেন তিনি। এদিন পাপারাজিৎদের ক্যামেরার সামনেই পোজ দেওয়ার আগে ব্লাউজ ঠিক করতে দেখা গিয়েছে তাকে।
তবে অভিনেত্রীর এই লুক সোশ্যাল মিডিয়ার পাতায় নেটনাগরিকদের একাংশের মধ্যে ভাইরাল হওয়ার পর থেকেই কটাক্ষজনক মন্তব্যের শিকার হতে হয়েছে শিল্পা শেট্টিকে। কেউ সরাসরি লিখেছেন, মেকাপ আর্টিস্ট অভিনেত্রীর হাতে মেকাপ করতে ভুলে গিয়েছেন। আবার কেউ ক্যামেরার সামনে তার পোশাক ঠিক করা নিয়ে কথা বলেছেন। তবে বেশিরভাগ নেটনাগরিকরাই তাকে দেখে মুগ্ধ হয়েছেন, তার বহিঃপ্রকাশও মিলেছে কমেন্টবক্সেই।
৪৬ বছর বয়সেও নিজেকে একেবারে ধরে রেখেছেন তিনি। ঘনঘন বড়পর্দায় দেখা না গেলেও দর্শকদের মাঝে নিজের সেই পুরনো জনপ্রিয়তা কায়েম রেখেছেন এখনো। বর্তমান যুগে দাঁড়িয়েও ফিটনেসের দিক দিয়ে আজও টেক্কা দেন বর্তমানের অভিনেত্রীদের। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি নিজেকে একেবারে ফিট রাখতে যোগাসনের সাহায্য নিয়ে থাকেন অভিনেত্রী। আর সেই কারণবশত অভিনেত্রীকে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…