দেশ

লক্ষ্মী পূজার পরেই সুখবর, অবশেষে ৪% মহার্ঘ ভাতা বাড়লো রাজ্য সরকারের কর্মচারীদের

গোটা দেশে যখন চলছে বিভিন্ন প্রকার উৎসব, ঠিক তখনই রাজ্য সরকার বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের জন্য। আমরা আপনাদের বলে রাখি, পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা বিগত কয়েক বছর ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধি করানোর জন্য জোরদার আন্দোলন করে চলেছেন। তবে রাজ্যের সরকারি কর্মচারীদের সেই আন্দোলনে ভুরুক্ষেপ করেনি রাজ্য সরকার। তবে লক্ষী পূজোর পরেই সরকারি কর্মচারীরা বিরাট সুখবর পেলেন। ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী ৪ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।

আজ্ঞে হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এবার রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে বাড়তে চলেছে ৪ শতাংশ। সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘোষণা করেছেন। তিনি বলেন, রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে ৩.৫ লাখের কাছাকাছি সরকারি কর্মচারীরা এই সুবিধা ভোগ করবেন। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। যা ৭ম পে কমিশনের সুপরিশ ক্রমে আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

স্বাভাবিকভাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের এই ঘোষণার পর রাজ্যের সাড়ে তিন লাখ সরকারি কর্মচারীরা আনন্দের জোয়ারে ভাসছেন। পূজার বোনাসের পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধি, যেন ২০২৩ সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এসেছে ডাবল ধামাকা। শুধু মহার্ঘ ভাতা বৃদ্ধি নয়, চলতি বছর রাজ্য সরকারের কর্মচারীদের সম্মানী ভাতাও বেশ কিছুটা বাড়িয়েছে হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যের আশা কর্মীদের সম্মানী ভাতাও বেশ কিছুটা বৃদ্ধি করে ২১০০ টাকা করার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবে একসাথে রাজ্যের সকল কর্মচারীদের বেতন বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার পরে উৎসব পালন করছেন কর্মচারীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026