টেক বার্তা

AI প্রযুক্তির Samsung স্মার্টফোন, আধুনিক সমস্ত ফিচারে সজ্জিত Galaxy S24 Ultra

মুক্তি পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার ভিডিও টিজার। ইউটিউব চ্যানেলে এর ছবি দেখা গেছে। যার ব্যাক ক্যামেরা ও ডিসপ্লে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি তাদের আসন্ন স্মার্টফোনের কিছু ফিচারও উন্মোচন করেছে। এতে প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ও চার্জিং সম্পর্কিত তথ্য কিছু প্রকাশ্যে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা পাওয়া যাবে আইএসওসেল জুম অ্যানিপ্লেস। এ ছাড়া স্মার্টফোনটিতে থাকবে অটোমেটিক সাবজেক্ট ট্র্যাকিং। এই এআই ভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তি, যা ব্যবহারকারীদের যে কোনও বিষয় ট্র্যাক করতে এবং ফটো ক্লিক করতে সাহায্য করবে। ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর। ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেলের এইচপি২এসএক্স ওআইএস প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১০ মেগাপিক্সেলের থ্রিএক্স টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেলের ৫এক্স টেলিফটো জুম লেন্স থাকতে পারে মনে করা হচ্ছে। সামনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কোম্পানি দিতে পারে বলে জানা গিয়েছে।

ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট এবং অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ তে সজ্জিত হবে। এর কোয়ালকম এআই প্রযুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। পাশাপাশি এলপিডিডিআর৫এক্স RAM ও ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াট তারযুক্ত চার্জিং সাপোর্ট এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

গ্যালাক্সি এস২৪ আল্ট্রাতে ৬.৮ ইঞ্চি ডব্লিউকিউএইচডি ওএলইডি ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকতে পারে। লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আপডেট আসেনি। আশা করা হচ্ছে দ্রুত এটি ভারতীয় বাজারে আসবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026