খেলা

ইডেনে ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করবেন হাসিনা-মমতা

তড়িৎ ঘোষ : ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়া নিয়ে সকলের মধ্যেই উৎসাহের অন্ত নেই। প্রতি মুহূর্তেই আসতে চলেছে একের পর এক চমকে দেওয়ার মতো খবর। এই ম্যাচ কে স্মরণীয় করে রাখতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি কর্তৃপক্ষ আয়োজনের কোন খামতি রাখতে চায় না। এই ঐতিহাসিক ম্যাচে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও খেলাধুলা জগতের অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ।

জানা গিয়েছে ঘন্টা বাজিয়ে ঐতিহাসিক এই ম্যাচ শুরু করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পরিষদের ১৩ জন স্পেশাল সিকিউরিটি ফোর্স সদস্য আজ ইডেন পরিদর্শনে আসেন। তারা ঘুরে দেখেন পুরো স্টেডিয়াম, খতিয়ে দেখেন নিরাপত্তার বিষয়গুলি। তারপর তারা জানান “ইডেনের নিরাপত্তা দেখে আমরা অত্যন্ত খুশি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বসবেন সেই ভিভিআইপি বক্সে চেয়ারের সংখ্যা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং ওয়াইফাই ও পর্যাপ্ত ফোনের ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে”।

সূত্রের খবর, ২২ শে নভেম্বর ম্যাচের দিন সকাল সাড়ে দশটা নাগাদ ঢাকা থেকে বিমানে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকতে চলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026