এসবিআই-তে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে একটা বিরাট আপডেট, জানুন বিস্তারিত

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক হন তাহলে আপনাকে হয়তো ইউপিআই ব্যবহার করতে গেলে সমস্যার মুখোমুখি হতে হবে। আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে দেশের সবথেকে বড় ব্যাংক এসবিআই। এসবিআই গ্রাহকরা এবারে ইউপিআই লেনদেন করতে কিছুটা সমস্যার মুখোমুখি হতে পারেন। এর কারণ হিসেবে sbi-এর তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু তারা তাদের ইউপিআই ইন্টারফেস আপডেট করছেন, সেই কারণে ইউপিআই পরিষেবা কিছু সময়ের জন্য ব্যাহত হতে পারে। টুইটে অফিসিয়ালি এই বিষয়টি জানিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন। এর পাশাপাশি তারা জানিয়ে দিয়েছেন, পরবর্তী আপডেট কিছুদিনের মধ্যেই তারা আবার নতুন করে জানাবেন।

X প্লাটফর্মে টুইট করে এসবিআই ঘোষণা করেছে, টেকনোলজি আপডেট করার কারণে আগামী কিছুদিনের জন্য ব্যাংকের ইউপিআই ইন্টারফেস ভালোভাবে কাজ করবে না। এবং এই অসুবিধার জন্য এসবিআই দুঃখিত। খুব তাড়াতাড়ি আবার নতুনভাবে গ্রাহকদের কাছে ফিরবে এসবিআই। এই পোস্টে গ্রাহকরা নানা রকমের কমেন্ট করেছেন। একজন গ্রাহক লিখছেন, সার্ভার আপগ্রেডেশন সমস্যা সমাধান করুন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ইউপিআই পেমেন্ট একেবারেই করা যাচ্ছে না। যদিও কত ঘন্টার মধ্যে এই সার্ভার আপডেট হবে, কিংবা কতদিনের মধ্যে আবার নতুনভাবে ফিরবে এই ইউপিআই সার্ভিস, সেটা এখনো পর্যন্ত জানায়নি এসবিআই।

শনিবার কিছু ব্যবহারকারী অভিযোগ করেছিলেন, তারা দিনভর এসবিআই অনলাইন এবং ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারেননি। অনেকে আবার বলছেন, এসবিআই বিষয়টা আগে জানিয়ে রাখলে এত সমস্যা হতো না। তবে অনেক ব্যবহারকারী আবার আজকে থেকে এই সমস্যার সম্মুখীন হতে শুরু করেছেন। বলতে গেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে বিভিন্ন ব্যাচে ইউপিআই সার্ভিস নিয়ে কাজ করতে শুরু করেছে। ১৪ অক্টোবর ২০২৩ তারিখ থেকে এই কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিন এভাবেই ইউপিআই অ্যাপ্লিকেশন আপডেট করার কাজ চলবে। তাই কবে এই সমস্যার সমাধান হবে সেটা এখনই পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026