AIRTEL এবং JIO – র সঙ্গে লড়াই করতে এবার নতুন প্ল্যান নিয়ে হাজির হলো BSNL, দাম ২০০ টাকার থেকেও কম

ভারতে এখনকার দিনে প্রতিটি টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এমনিতেই জিও এবং এয়ারটেল ভারতের সব থেকে জনপ্রিয় দুটি টেলিকম কোম্পানি। যারা মোটামুটি স্মার্টফোন ব্যবহার করেন তারা মূলত এই দুটি কোম্পানির সিম কার্ড বেশি ব্যবহার করেন। কিন্তু সরকারি টেলিকম কোম্পানি BSNL এবার একটি নতুন আশ্চর্যজনক প্ল্যান নিয়ে হাজির হয়েছে যা আপনার মন জয় করতে বাধ্য। হ্যাঁ, এই নতুন প্ল্যান লঞ্চ করে বেসরকারি সংস্থাগুলির সাথে কঠিন প্রতিযোগিতা দিতে শুরু করেছে ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। আর ইতিমধ্যেই ভারতে এই BSNL এর প্ল্যানটি বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সবথেকে আকর্ষণীয় বিষয়টা হলো, এই প্ল্যান এর দাম ২০০ টাকার থেকেও কম। অন্যদিকে এই প্ল্যান রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন দারুন বেনিফিট, যার মধ্যে অন্যতম হলো কলিং বেনিফিট এবং ডেটা।

BSNL ১৮৭ টাকার প্ল্যান

BSNL কোম্পানির সবথেকে সাশ্রয়ী রিচার্জ প্ল্যান হলো ১৮৭ টাকার রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্লানে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন এবং আপনি ২৮ দিনের বৈধতা পেয়ে যাবেন একই সাথে। এটা হতে চলেছে একেবারে হাই স্পিড ৪জি ইন্টারনেট। এই প্লানে আপনি কথোপকথনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাবেন। এতে আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনি সমস্ত PRBT সুবিধা একই সাথে পেয়ে যাবেন। তবে যদি আপনার প্রতিদিনের ডেটাোটা শেষ হয়ে যায় তাহলে আপনি ৪০ kbps-এ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন

BSNL ১৮৬ টাকার প্ল্যান

বিএসএনএল কোম্পানির এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা। তবে এখানে আপনি কিন্তু প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। প্রতিদিন আপনাকে হাই স্পিড ৪জি ইন্টারনেট দেওয়া হবে এই প্ল্যানে। এছাড়াও আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস পেয়ে যাবেন এবং যে কোন নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানিতে ফোন করার জন্য বিনামূল্যে কল সার্ভিস পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি গেমিং করতে পছন্দ করেন তাহলে আপনি হার্ডি গেমস পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও বিএসএনএল টিউনস আপনি ব্যবহার করতে পারবেন একেবারে বিনামূল্যে। আপনার যদি প্রতিদিনের ইন্টারনেট কোটা শেষ হয়ে যায় তাহলে আপনি ৪০ কেবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যেকোনো ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস আপনি করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026