জীবনযাপন

শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে? ফুসফুস ক্যান্সার এর লক্ষণ এটি, বিস্তারিত জানুন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জগিং করার সময় বা জোরে হাঁটাহাঁটি করার সময় আপনার কি শ্বাসকষ্ট হয় ? সাবধান! এটা হতে পারে ফুসফুস ক্যান্সার। ছোটখাটো কোনো কাজ করে যদি আপনার দম বন্ধ হয়ে আসতে থাকে বা শ্বাসকষ্ট হয় তাহলে আপনি বুঝবেন আপনার ফুসফুস স্বাস্থ্যবান না।

ফুসফুস ক্যান্সার একটি খুবই মারাত্মক ক্যান্সার। প্রথমেই যদি এই ক্যান্সার বোঝা না যায় তবে এর থেকে মৃত্যু হতে পারে। তবে জেনে নেওয়া যাক এর কিছু লক্ষণ সম্পর্কে–

১) বুকে ব্যাথা: নানা রোগের কারণেই বুকে ব্যাথা হয়। তবে নিশ্বাস নেওয়ার সময় যদি প্রচন্ড বুকে ব্যাথা অনুভূত হয় বা হাঁচি-কাশির সময় যদি বুকে ব্যাথা হয় তবে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ।

২) মরিচা রঙের কফ: কফের সঙ্গে যদি রক্ত বের হয় তবে তা এই ক্যান্সারের লক্ষণ।

৩) গলার স্বরের পরিবর্তন: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হলে গলার স্বর পরিবর্তিত হয়ে যায়। স্বাভাবিকভাবে কথা বললেও যদি গলার স্বর ফ্যাঁসফ্যাঁসে শোনায় তাহলে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ।

৪) স্নায়ুতন্ত্রের সমস্যা: ফুসফুস ক্যান্সারের প্রভাব মস্তিষ্কেও পরে। বসে থেকে ওঠার সময় যদি সমস্যা দেখা দেয় বা কাঁধের কার্যক্ষমতা যদি কমে যায় তাহলে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ।

৫) ক্রমাগত কাশি: কাশি হলে অনেকেই এটা নিয়ে চিন্তা করেন না। কিন্তু দুই মাসের বেশি যদি এই কাশি থেকে যায় তবে তা ফুসফুস-ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৬) অনবরত অবসাদ বা ক্লান্তি: দীর্ঘ সময় ধরে যদি ক্লান্তি অনুভূত হয় বা অবসাদ এর মধ্যে দিয়ে সময় কাটে তবে তা ফুসফুস ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৭) চোখের পাতার দুর্বলতা: চোখের পাতার স্নায়ুগুলোর সাথে ফুসফুসের স্নায়ুগুলি যুক্ত থাকে। ফলে ফুসফুসের উপরে ক্যান্সার ছড়িয়ে পড়লে চোখের পাতা দুর্বল হয়ে পড়ে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা, ছক্কার ঝড়ে গুজরাতকে হারাল কলকাতা

আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…

May 17, 2026

বিদেশ থেকে রুপো আমদানিতে কড়াকড়ি কেন্দ্রের, বদল হল আমদানি নীতি

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার উপর বাড়তি চাপের আশঙ্কার মধ্যে রুপো আমদানিতে বড়…

May 17, 2026

মে-তেই বর্ষার এন্ট্রি! ঝড়-বৃষ্টিতে তোলপাড় দক্ষিণবঙ্গ, কলকাতাতেও বড় বদলের ইঙ্গিত

ভারতের মূল ভূখণ্ডে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে বলে বড় ইঙ্গিত দিল মৌসম…

May 17, 2026

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD-তে ২ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন? বুঝে নিন হিসেব

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD স্কিমে ২ লাখ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাবেন…

May 17, 2026

২০১১-র পর ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে জাতিগত শংসাপত্র ইস্যু ঘিরে ফের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর…

May 17, 2026

ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Moto-র দুটি সস্তার স্মার্টফোন, 7000mAh ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরে চমক

মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে Motorola। আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে…

May 17, 2026